চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রূপালীকে রানীর মতো বিদায় দিল কাবাডি ফেডারেশন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৫ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী কাবাডি দলের খেলোয়াড়ের হাতে পদক পরানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে প্রথমবার বসেছে কাবাডি বিশ্বকাপ। আসরের সেমিফাইনাল খেলে খেলাটি থেকে অবসর নিয়েছেন লাল-সবুজের অধিনায়ক রূপালি আক্তার সিনিয়র। তাকে মুকুট পরিয়ে রানীর মতো বিশ্বমঞ্চ থেকে বিদায় জানিয়েছে কাবাডি ফেডারেশন।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রোববার বাংলাদেশ-চাইনীজ তাইপে সেমিফাইনাল শুরুর আগে বিদায়ী মুকুট পরিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক রূপালির মাথায়। কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ হ্যাপি অবসর লেখা উত্তরীয় (শ্যাশে) পরিয়ে দিয়েছেন তাকে।

বাংলাদেশের বর্তমান দলে ২০১২ সালের প্রথম নারী কাবাডি বিশ্বকাপ খেলা একমাত্র সদস্য ছিলেন রূপালি। ২০০৯ সাল থেকে কাবাডি খেলছেন। শুরুটা সেবছরই এশিয়ান জুনিয়র কাবাডি দিয়ে। ২০১০-এ ঘরের মাঠে খেলেছেন সাউথ এশীয় গেমসে। পরের দুটি সাউথ এশীয় গেমসেও (২০১৬ ও ২০১৯) বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন জামালপুর থেকে উঠে আসা তারকা।

এশিয়ান গেমস খেলেছেন রূপালী ২০১০, ২০১৪ এবং সর্বশেষ ২০১৮ সালে। ঘরোয়া পর্যায়ে বাংলাদেশ আনসারের হয়ে সাফল্য পেয়েছেন অনেক। তার আন্তর্জাতিক পথচলা থেমে গেল এবারের বিশ্বকাপ দিয়ে। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ আসরে বাংলাদেশ দলের অধিনায়কত্ব করছেন তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইকেএফএশিয়ান গেমসকাবাডিকাবাডি বিশ্বকাপ ২০২৫বাংলাদেশরূপালিলিড স্পোর্টসসোহাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬

ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেনী সীমান্তে নারী-শিশুসহ ৪ জনকে পুশ ইনের চেষ্টা

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT