চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৯০ কোটিতে বিক্রি হলো জুডির সেই জুতা জোড়া!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৪ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৪
বিনোদন
A A
জুডির পুতুলের জুতা, যা ৩৯০ কোটি টাকায় বিক্রি হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডের কালজয়ী ছবি ‘দ্য উইজার্ড অব ওজ’! ত্রিশের দশকে মুক্তি পাওয়া এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করে রীতিমত অমরতা লাভ করেছেন কিংবদন্তী অভিনেত্রী জুডি গারল্যান্ড! বিশ্ব চলচ্চিত্রের অন্যতম এই ক্লাসিক সিনেমাটির গুরুত্ব এখনো কতোটা, তার কিছুটা আন্দাজ করা যাবে শনিবারের একটি নিলামের খবরে!

এল ফ্র্যাঙ্ক বমের শিশুতোষ ফ্যান্টাসি উপন্যাস অবলম্বনে একই নামে হলিউডে ‘দ্য উইজার্ড অব ওজ’ মুক্তি পায় ১৯৩৯ সালে। প্রজন্মের পর প্রজন্ম ছবিটি এখনো দর্শক হৃদয় জয় করে চলেছে! শুধু এই ছবি কিংবা অভিনেত্রী নয়, এর সঙ্গে যুক্ত যেকোনো স্মারকও বেশ মূল্যবান!

শনিবার ‘দ্য উইজার্ড অব ওজ’-এর আইকনিক রুবি স্লিপার নিলামে তোলা হয়। যার প্রস্তাবিত মূল্য ছিলো সাড়ে ১৫ লাখ ডলার। যেখানে অংশ নিয়েছিলেন প্রায় ২৫ জনের মতো ক্রেতা!

Banglabid

নিলামে সেই রুবি স্লিপারের চূড়ান্ত দাম উঠে ২৮ মিলিয়ন ডলারে! নিলামে বিজয়ী সেই ক্রেতা আরো সাড়ে চার মিলিয়ন ডলার যোগ করে ৩২.৫ মিলিয়ন ডলারে ‘দ্য উইজার্ড অব ওজ’ এর সেই আইকনিক রুবি স্লিপার কিনে নেন! বাংলাদেশি মুদ্রায় যা ৩৮৯ কোটি ৬০ লাখ টাকা! হলিউড স্মৃতিচিহ্নের নিলামের ইতিহাসে এটিকেই সর্বোচ্চ মূল্য বলে জানিয়েছে সিএনএন!

এই জুতা জোড়া নিয়ে অতীতে বহু নাটকীয় ঘটনা ঘটেছে! জুডি গারল্যান্ড ব্যবহৃত এ জুতা ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি জাদুঘর থেকে চুরি হয়ে যায়। পরে ২০১৮ সালের এফবিআইয়ের এক অভিযানে উদ্ধার হয়। –এনবিসি নিউজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লাসিকজুডি গারল্যান্ডলিড বিনোদনসিনেমাহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নালা খুঁড়তে গিয়ে ৯৮ কোটি টাকার স্বর্ণ পেল ১৮ বছরের তরুণ!

আগস্ট ১৬, ২০২৬

‘সমালোচনা পারফরম্যান্সে প্রভাব ফেলেনি, খেলোয়াড়রা এসব নিয়ে ভাবে না’

আগস্ট ১৬, ২০২৬

অস্ট্রেলিয়া ও বিশ্ব গণমাধ্যম বাংলাদেশের জয় নিয়ে কী বলছে

আগস্ট ১৬, ২০২৬

মডেল ও অভিনেত্রী রিধির মৃত্যুর নেপথ্যে কী, ঘনিষ্ঠ বন্ধু কারাগারে

আগস্ট ১৬, ২০২৬

১৫ আগস্টের আয়োজন থেকে ১৫ আইনজীবী গ্রেপ্তার

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT