ফুটবল

জানা গেল কোথায় হবে ২০৩১ ও ২০৩৫ সালের ফিফা বিশ্বকাপ

সাব- মেয়েদের আসর

জানা গেল কোথায় হবে ২০৩১ ও ২০৩৫ সালের ফিফা বিশ্বকাপ

২০৩১ সালে মেয়েদের ফিফা বিশ্বাকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টা রিকা ও জ্যামাইকা। ২০৩৫ সালে টুর্নামেন্টটি গড়াবে যুক্তরাজ্যে। ফিফার ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য হওয়াতে ইংল্যান্ডের পাশপাশি স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ডও সে আসরের আয়োজক হিসেবে থাকবে।

সোমবার ফিফার এক বিশেষ ভার্চুয়াল কংগ্রেসে কোন ভোটাভুটি ছাড়াই সর্বসম্মতিক্রমে এই দুটি প্রস্তাব অনুমোদন করা হয়। প্রস্তাব দুটির বিপরীতে কোন প্রতিদ্বন্দ্বী ছিল না।

২০৩১ সালের এই টুর্নামেন্টটি ফিফার চারটি সদস্য দেশে আয়োজিত হবে। এটি হবে ৪৮টি দল নিয়ে আয়োজিত প্রথম মেয়েদের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রেরই বিশ্বকাপে সর্বোচ্চ চারটি শিরোপা জয়ের রেকর্ড রয়েছে। এরআগে তারা ১৯৯৯ ও ২০০৩ সালে এককভাবে টুর্নামেন্টটি আয়োজন করেছিল। ২০২৬ সালে ছেলেদের ফিফা বিশ্বকাপে কানাডা ও মেক্সিকোর সঙ্গে সহ-আয়োজক হিসেবেও ছিল।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘২০৩১ সাল থেকে আমরা ৪৮টি দল এবং চারটি স্বাগতিক দেশ নিয়ে টুর্নামেন্ট আয়োজন করব। মাত্র কয়েক বছরের মধ্যে এটি এক অসাধারণ অগ্রগতি।’

যুক্তরাষ্ট্রের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সফাপতি সিন্ডি পারলো এক প্রতিশ্রুতি দিয়ে বলেছেন, ‘আমরা ফিফার সঙ্গে মিলে একটি বিশ্বমানের টুর্নামেন্ট উপহার দেব এবং এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বজুড়ে মেয়েদের ফুটবলের প্রসারকে আরও দ্রুততর করে তুলবো।’

২০৩৫ সালের আসরটি হবে যুক্তরাজ্যে আয়োজিত প্রথম মেয়েদের বিশ্বকাপ। ১৯৬৬ সালে ইংল্যান্ডে ছেলদের বিশ্বকাপ আয়োজনের পর এটিই হবে দেশটিতে প্রথম কোন সিনিয়র পর্যায়ের ফুটবল বিশ্বকাপ। যুক্তরাজ্য গঠিত ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে। যারা প্রত্যেকেই আলাদা ফুটবল ফেডারেশন, এবং ফিফার সদস্য। অর্থাৎ ২০৩৫ সালে এই চারটি দেশই সে বিশ্বকাপের আয়োজক।

২০২৭ সালের ২৪ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত ব্রাজিলে গড়াবে মেয়েদের আসন্ন বিশ্বকাপ। এটি সাউথ আমেরিকায় আয়োজিত প্রথম মেয়েদের বিশ্বকাপ। যেখানে ৩২টি দল অংশ নেবে।

বিষয়:ফিফা বিশ্বকাপ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো মেয়েদের বিশ্বকাপ যুক্তরাজ্যে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…