চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে ‘বিগ বস’ বিজয়ী রুবিনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫২ অপরাহ্ণ ১১, জুন ২০২৩
বিনোদন
A A
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি ও আহতরা, ভয়াবহ দুর্ঘটনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ও ‘বিগ বস ১৪’-র বিজয়ী রুবিনা দিলাইক।

শনিবার (১০ জুন) বিকালে রুবিনাকে বহনকারী গাড়িটি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ‘ছোটি বহু’ খ্যাত অভিনেত্রী রুবিনার ব্যক্তিগত গাড়ির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে, সেই সঙ্গে তিনি মাথায় ও কোমরে আঘাত পেয়েছেন।

রুবিনার দুর্ঘটনাটির খবর জানিয়েছেন তার স্বামী অভিনব শুক্লা। সোশ্যাল হ্যান্ডেলে বেশি কিছু ছবি পোস্ট করে অভিনব লিখেছেন, ‘এটি আমাদের সঙ্গে ঘটেছে। এসময় রুবিনা গাড়িতে ছিলো, ও মাথায় ও কোমরে আঘাত পেয়েছে। ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। মুম্বাই পুলিশের কাছে অনুরোধ, এ বিষয়ে যেন কঠোর পদক্ষেপ নেওয়া হয়।’

রুবিনা টুইট করে লেখেন, ‘‘ঘটনার আকস্মিকতা এতটাই যে এখনো স্বাভাবিক হতে পারছি না। মাথায় ও কোমরের নীচের অংশে আঘাত পেয়েছি। সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। ভাল আছি। তবে যে ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। ট্রাক চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছি। সবাইকে বলব রাস্তা চলাফেরা করার সময় সর্তক থাকুন। নিজেদের সুরক্ষার কারণেই আইন মেনে চলুন।’’

মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রুবিনা। অভিনয়ে পা দিয়ে রূপ আর মেধার স্বাক্ষর রাখেন রুবিনা। তার অভিনীত অনেক নাটকই দর্শকপ্রিয়তা লাভ করেছে। ছোট পর্দার পাশাপাশি বলিউড সিনেমায়ও অভিনয় করেছেন রুবিনা।

সূত্র: পিঙ্কভিলা

ট্যাগ: রুবিনা দিলাইকসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট

পরবর্তী

দিনাজপুরের লিচু রফতানি হচ্ছে নেদারল্যান্ডস ও ফ্রান্সে

পরবর্তী
দিনাজপুরের লিচু রফতানি উদ্বোধন অনুষ্ঠানে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরের লিচু রফতানি হচ্ছে নেদারল্যান্ডস ও ফ্রান্সে

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষে যুবলীগের আলোচনা সভা

সর্বশেষ

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

৬৭৩ হীরার ঐতিহাসিক নেকলেস ভিয়েনার জাদুঘর থেকে যেভাবে চুরি

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT