জনপদ

রুবেল আজিজ পুনরায় বনানী ক্লাবের সভাপতি নির্বাচিত

বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজের পোর্ট্রেট ছবি, বাংলাদেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রুবেল আজিজ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় বনানী ক্লাব লিমিটেডের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি আগামী এক বছর এ দায়িত্ব পালন করবেন।

শনিবার ৯ ডিসেম্বর বনানী ক্লাবে ভাপতি ও কার্যনির্বাহী কমিটির সদস্য বাছাইয়ের জন্য এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের মোট ৫২৫ জন সদস্য নির্বাচনে ভোট দেন।

সৈয়দ আহসানুল আপন দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ ভোট পেয়ে কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি সর্বাধিক ৮৫ শতাংশ ভোট পেয়েছেন। দশ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- ইমতিয়াজ আহমেদ, মোঃ শরিফ উল্লাহ নাদিম, ফারুক আমজাদ খান, মাকিন-উর-রাশিদ রসি, মামুন আকবর, সিফাত আহমেদ চৌধুরী, অনিক ঘোষ, সালমা হোসেন অ্যাশ এবং সাদিয়া আজম।

বনানী ক্লাব ইলেকশান বোর্ডের চেয়ারম্যান আহমেদ কবির এই ফল ঘোষণা করেন। এ সময় বোর্ডের ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। বোর্ডের সদস্যগণ বিজয়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

বিষয়:বনানী ক্লাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…