বিনোদন

গ্ল্যামার নয়, জীবনের প্রাপ্তিই বড়!

গ্ল্যামার নয়, জীবনের প্রাপ্তিই বড়!

র‍্যাম্প মডেলিং দিয়ে শোবিজে পরিচিতি পাওয়া পিয়া জান্নাতুল। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও আইন পেশায়ও যুক্ত তিনি।

পেশাগত ব্যস্ততার কারণে আগের মতো সব সময় নিজেকে পরিপাটি করে উপস্থাপন করা হয় না তার। সোমবার নিজের চেহারায় ক্লান্তির ছাপ এবং আগের মতো গ্ল্যামারাস না লাগার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি খোলামেলা পোস্ট দিয়েছেন এই মডেল ও অভিনেত্রী।

পোস্টে পিয়া লিখেছেন, “অনেকেই আমাকে বলেন, ‘তোমাকে আজকাল খুব ক্লান্ত লাগে।’ সত্যি বলতে, আমাকে ক্লান্তই দেখায়। আগের মতো সব সময় পরিপাটি বা গ্ল্যামারাসও লাগে না। কিন্তু এটা নিয়ে আমার কোন আফসোস নেই।”

নিজের এমন পরিবর্তন নিয়ে কেন আক্ষেপ নেই, সেটিও ব্যাখ্যা করেছেন পিয়া। তিনি বলেন,“এখন বুঝি, জীবনে সব সময় সুন্দর দেখানো বা নিজেকে পারফেক্টভাবে উপস্থাপন করাটাই সবকিছু নয়।”

তার ভাষ্য,“এই ক্লান্ত চেহারার পেছনে আছে অনেক দায়িত্ব, ব্যস্ততা, ছোট ছোট অর্জন, ভালো লাগার মুহূর্ত আর অসংখ্য দোয়া। এমন অনেক কিছু আছে, যেগুলো একসময় শুধু স্বপ্ন দেখতাম, আর এখন সেগুলোই আমার জীবনের অংশ।”

পোস্টের শেষাংশে তিনি বলেন,“জীবনে সবকিছু পারফেক্ট না হলেও, যা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ।”

পিয়ার এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ তার উপলব্ধির প্রশংসা করেছেন, আবার কেউ জীবনের ব্যস্ততা ও মানসিক চাপ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন।

বিষয়:পিয়া জান্নাতুল মডেলিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…