চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা তিনে রুট, দশের আরও কাছে জয়সওয়াল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৩ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের বিপক্ষে চলতি পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে দল সাফল্য না পেলেও ব্যক্তিগত অর্জনে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে সেরা তিনে ফিরেছেন ইংল্যান্ডের ব্যাটার জো রুট। আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন ৩৩ বর্ষী তারকা। এক ম্যাচ আগেই সিরিজ জেতা ভারতের ব্যাটার যশস্বী জয়সওয়াল তিন ধাপ এগিয়ে সেরা দশের আরও কাছে পৌঁছেছেন।

বুধবার প্রকাশিত আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েই সেরা চারে উঠেছেন রুট। ব্যাটার হিসেবে পরিচিত পেলেও দলের প্রয়োজনে এখন বল হাতেও নিয়মিত দেখা যাচ্ছে রুটকে। সর্বশেষ চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ১২২ রানে অপরাজিত ইংলিশ তারকা।

বাঁহাতি জয়সওয়ালও সিরিজের শুরু থেকে ছিলেন দারুণ ছন্দে। রাঁচিতে ৭৩ ও ৩৭ রানের ইনিংসে তিন ধাপ এগিয়েছেন। টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে তিনি আছেন ১২ নম্বরে।

ইংলিশদের বিপক্ষে চতুর্থ টেস্ট ৫ উইকেটে জয়ের পেছনে দারুণ অবদান ছিল ধ্রুব জুরেলের। ৯০ ও ৩৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন। অসাধারণ নৈপুণ্যে ৩১ ধাপ এগিয়েছেন জুরেল। বর্তমানে তার অবস্থান ৬৯ নম্বরে। ম্যাচের দুই ইনিংসে ৪২ ও ৬০ রান করা রুটের সতীর্থ জ্যাক ক্রলি দিয়েছেন বড় লাফ। ১০ ধাপ এগিয়ে ১৭তম স্থানে উঠে এসেছেন ইংলিশ ওপেনার।

বোলারদের মধ্যে যথারীতি শীর্ষে ভারতের জাসপ্রিত বুমরাহ। সিরিজের চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেয়া রবীচন্দ্রন অশ্বিন আছেন দুই নম্বরে। ৪ উইকেট নিয়ে ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ৩২তম স্থানে কুলদীপ যাদব। টেস্টের অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসি র‌্যাঙ্কিংইংল্যান্ডজয়সওয়ালভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজরুটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬

বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবসে ভানুবিল-কমলগঞ্জ-শ্রীমঙ্গলে বিনামূল্যে স্বাস্থ্য সেবা

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরে নীতিগত অনুমোদন

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থপাচারের মামলায় এনামুল হক এনু এবং রুপন ভূঁইয়ার ১০ বছরের কারাদণ্ড

জুলাই ৮, ২০২৬
ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT