চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজ সত্যিকারের যোদ্ধা: রুট

টেন্ডুলকার-অ্যান্ডারসন টেস্ট সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ০৪, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ইংল্যান্ডের ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইংলিশদের সাত বছরের অপেক্ষার অবসান হতে পারে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের। পাঁচ ম্যাচের সিরিজে শেষটিতে ৩৭৪ রানের লক্ষ্যে স্বাগতিকরা চতুর্থ দিন পর্যন্ত তুলেছে ৩৩৯ রান। শেষদিনে দরকার ৩৫ রান, হাতে ৪ উইকেট। ওভালে চতুর্থ দিনে ইংলিশ ব্যাটার জো রুট তুলে নেন ৩৯তম শতক। পরে রুট প্রশংসায় ভাসিয়েছেন ভারত পেসার মোহাম্মদ সিরাজকে। শেষ টেস্টে প্রতিপক্ষের  আক্রমণাত্মক বোলিং নৈপুণ্যকে তিনি তুলনা করেছেন সিংহের মনোভাবের সঙ্গে। রুট চতুর্থ দিন শেষে বলেছেন, ‘সিরাজ সত্যিকারের একজন যোদ্ধা।’

ওভালে পঞ্চম টেস্টে নেই পেসার জাশপ্রীত বুমরাহ। তার অনুপস্থিতিতে সিরাজ দিয়ে চলেছেন সেরাটা। প্রথম ইনিংসে সিরাজ ৮৬ রান খরচায় তুলে নেন চার উইকেট। দ্বিতীয় ইনিংসে তুলে নেন ইংলিশদের আরও দুই উইকেট। এপর্যন্ত সিরিজে সর্বোচ্চ ২০ উইকেট শিকার করেছেন। যা দুদলের বোলারদের মধ্যে সর্বোচ্চ।

ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম ম্যাচে হেডিংলিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ ৩৭১ রানতাড়ার রেকর্ড গড়ে জিতেছিল ইংল্যান্ড। ইংলিশরা শেষ ম্যাচেও সেটার পুনরাবৃত্তি করার কাছাকাছি। চতুর্থ দিনে বৃষ্টিতে নির্ধারিত সময়ের আগে খেলা ভেস্তে না গেলে ফলাফল নিকটেই ছিল।

সিরিজে ভারত পিছিয়ে আছে ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারের পর ভারত এজবাস্টনে দ্বিতীয় ম্যাচ জেতে ৩৩৬ রানে। সফরকারীরা লর্ডসে স্বাগতিকদের কাছে তৃতীয় টেস্ট হেরে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্ট করেছিল ড্র। সিরিজ বাঁচাতে ভারতকে দিতে হবে কঠিন পরীক্ষা। বোর্ডে আরও ৩৫ রান যোগ করার আগেই তুলে নিতে হবে ইংলিশদের চার উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডজো রুটটেন্ডুলকার-অ্যান্ডারসন টেস্ট সিরিজভারতমোহাম্মাদ সিরাজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT