চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘রোনালদো আমাকে চায় না!’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৭ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আলোচনায় ছিল জুভেন্টাস থেকে সৌদি প্রো লিগে যাবেন হুয়ান কুয়াদ্রাদো। সেই খবর উড়িয়ে ইউরোপেই থাকতে চান ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে একসময় জুভেন্টাসে খেলা কলম্বিয়ান উইঙ্গার। সৌদি যাওয়ার অনাগ্রহে কিছুটা মজা করেই বলেছেন, ‘রোনালদো সেখানে আছে, কিন্তু সে চায় না আমি তার সঙ্গে যোগ দেই।’

গত মাসেই জুভেন্টাসের সঙ্গে ৮ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে কুয়াদ্রাদোর। ক্লাবটি চুক্তি নবায়ন না করায় এখন ফ্রি-এজেন্ট হয়ে আছেন ৩৫ বর্ষী তারকা। নতুন কোনো ক্লাবের সঙ্গে কথা পাকা করেননি চেলসির সাবেক উইঙ্গার।

ইতালীয় সংবাদমাধ্যমে ভবিষ্যৎ প্রসঙ্গে কিছুটা মজাই করেছেন, ‘ফুটবলের প্রতি আমার এখনো আবেগ রয়েছে এবং প্রতিযোগিতা করতে পছন্দ করি। রোনালদো সেখানে আছে, কিন্তু সে চায় না তার সঙ্গে যোগ দেই। মজা করছি! হাসি!’

‘খুব স্বস্তি বোধ করছি, কোনটা ভালো তা ভেবে। এই সিদ্ধান্তগুলো নিয়ে ঈশ্বরের কাছে সাহায্য চাইছি। আমার এজেন্ট আন্দ্রে মার্টিনেজ ইউরোপে ছিলেন এবং বিভিন্ন পরিস্থিতিতে আমার সঙ্গে কথা বলতে এসেছেন। অবশ্যই এর বিকল্প আছে। কিন্তু আমরা বিশ্লেষণ করতে চাই কোন ক্লাবটি সেরা।’

ইউরোপীয় ফুটবলে খেলার সঙ্গে আগামী বিশ্বকাপে খেলার আশাও করছেন কলম্বিয়ান তারকা। সিরি আ’র ক্লাব জুভেন্টাসের হয়ে ৩১৪ ম্যাচে ২৬ গোল করেছেন। সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন ৬৫টি। তুরিনের বুড়িদের হয়ে পাঁচবার সিরি আ, চারবার কোপা ইতালিয়া ও দুবার সুপার ইতালিয়ান কাপ জিতেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলম্বিয়াকুয়াদ্রাদোজুভেন্টাসরোনালদোলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

হৃদয়ের ঝোড়ো ফিফটিতে ফাইনালে জাফনা, বল হাতে উইকেট পেলেন সাকিব

আগস্ট ৫, ২০২৬

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

আগস্ট ৫, ২০২৬

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

আগস্ট ৫, ২০২৬

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT