ফুটবল

পর্তুগালের জয়ে, হাজারের পথেই রোনালদো

রোনালদো পর্তুগাল দলের সঙ্গে খেলছেন, প্রতিদ্বন্দ্বী দলের খেলোয়াড়ের সঙ্গে লড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল ও পোল্যান্ডের ফুটবল ম্যাচে রোনালদো সক্রিয়ভাবে খেলছেন, গোলের জন্য চেষ্টা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পর্তুগাল জার্সিতে দারুণ ছন্দে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উয়েফা নেশনস লিগে জাতীয় দল জার্সিতে টানা তিন ম্যাচে জালের দেখা পেয়েছেন আল নাসের মহাতারকা। আন্তর্জাতিক ক্যারিয়ারে তার গোলসংখ্যা এখন ১৩৩। আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে গোল ৯০৬টি। চাওয়ামতো হাজার গোলের লক্ষ্যেই এগিয়ে চলেছেন ৩৯ বর্ষী।

পোল্যান্ডের ওয়ারশতে শনিবার রাতে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। বের্নার্দো সিলভা সফরকারীদের এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান রোনালদো। পিওতর জেলেনস্কির গোলে স্বাগতিকরা ব্যবধান কমায়, শেষদিকে তাদের নিজেদের জালে জড়ানো গোলে সমতায় ফেরা হয়নি।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘নেশনস লিগে গুরুত্বপূর্ণ জয়। সবার সমর্থনের জন্য ধন্যবাদ, চলো সবাই এগিয়ে যাই।’

অন্যদিকে ম্যাচ শেষে পর্তুগালের কোচ রবের্তো মার্টিনেজ বলেছেন, ‘আমরা শেষ কয়দিন অনেক পরিশ্রম করেছি, এই ম্যাচের জন্য নানাভাবে প্রস্তুতি নিয়েছি। মাঠেও সেটার অনুবাদ করতে পেরেছি। সত্যিই সন্তুষ্ট। কারণ, আমরা ম্যাচটা নিয়ন্ত্রণ করতে পেরেছি।’

নেশনস লিগে টানা তিন জয়ে পর্তুগালের পয়েন্ট ৯।

বিষয়:নেশনস লিগ পর্তুগাল পোল্যান্ড রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…