ফুটবল

রোনালদোকে আর ‘লাগছে না’ পর্তুগালের

রোনালদোকে স্বাগত জানাচ্ছেন পর্তুগাল দলের কোচ. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্তুগাল ফুটবল দলের তারকা খেলোয়াড় রোনালদোকে কোচের সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউরো বাছাইয়ে পাঁচ ম্যাচে তিন হলুদ কার্ডের জেরে এক ম্যাচে নিষিদ্ধ হয়ে আল নাসেরে ফিরে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ছাড়াই লুক্সেমবার্গের বিপক্ষে ৯-০ গোলের জয় তুলেছে পর্তুগাল। প্রতিপক্ষকে গোলবন্যার ভাসিয়ে উচ্ছ্বসিত কোচ রবের্তো মার্টিনেজ। ম্যাচের পর বলেছেন, রোনালদোকে ছাড়াই এখন জয় পেতে প্রস্তুত তার দল।

রোনালদো না থাকার পরও লুক্সেমবার্গকে উড়িয়ে দিতে খুববেশি বেগ পেতে হয়নি পর্তুগালকে। গনসালো রামোস-ডিয়েগো জোতারা একে একে বল জালে জড়িয়েছেন নয়বার। রামোস, জোতা ও গনকালো ইনাসিও করেছেন দুটি করে গোল। রিকার্ডো হোর্তা, ব্রুনো ফের্নান্দেস ও জোয়াও ফেলিক্স করেছেন একটি করে গোল। ফের্নান্দেস করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক।

ম্যাচ শেষে দলের প্রশংসায় স্পেনিয়ার্ড ৫০ বর্ষী কোচ বলেছেন, ‘গনসালো রামোস দেখিয়েছেন কী করতে পারেন। ডিয়েগো জোতাও তাই করেছেন। আমাদের এমন খেলোয়াড় দরকার যাদের ম্যাচ জেতানোর মতো ক্ষমতা রয়েছে। এই দলটি বিশেষ। তাদের কারও সঙ্গে তুলনা করার প্রয়োজন নেই। ক্রিস্টিয়ানো গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দল এখন তাকে ছাড়াও জিততে প্রস্তুত।’

লুক্সেমবার্গের বিপক্ষে অবশ্য রোনালদোর রেকর্ড বেশ দুর্দান্ত। এই দলের বিপক্ষে ১১ ম্যাচে খেলে ১১ গোল করেছেন সিআর সেভেন। সবশেষ খেলা ম্যাচে করেছিলেন জোড়া গোল।

আন্তর্জাতিক ফুটবলে এটি পর্তুগালের সবচেয়ে বড় ব্যবধানে জয়ের নতুন রেকর্ড। ১৯৯৪ ও ১৯৯৯ সালে লিচেনস্টেইনের বিপক্ষে ৮-০ গোলে জিতেছিল পর্তুগাল। ২০০৩ সালে কুয়েতের বিপক্ষেও তারা একই ব্যবধানে জিতেছিল।

বিষয়:জোতা পর্তুগাল মার্টিনেজ রামোস রোনালদো লুক্সেমবার্গ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…