গাজীপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপে সাংবাদিক আহত

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও বাসাই সড়ক এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। এ সময় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় এক সাংবাদিক গুরুতর আহত হন। তবে আহত সাংবাদিকের নাম, পরিচয় এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






