নতুন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ড্রতে গিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেখানে ফের চ্যাম্পিয়ন্স লিখে খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি মহাতারকা। উয়েফার সভাপতি আলেক্সান্দার সেফেরিনকে বলেছেন, ভবিষ্যতে ফিরেও আসতে পারেন।
রোনালদো বলেছেন, ‘ভুলে যাবেন না, আমি এশিয়ান (চ্যাম্পিয়ন্স) লিগ খেলি। আমার জন্য এখানে ফিরতে পারা দারুণকিছু হবে। অসাধারণ এই পুরস্কারের জন্য ধন্যবাদ, আমার কাছে এটা অনেক বড় একটি বিষয়।’
‘আপনারা জানেন, চ্যাম্পিয়ন্স লিগ ক্লাব ফুটবলের সর্বোচ্চ ধাপ। আমার সুযোগ রয়েছে, রেকর্ডই ফুটিয়ে তুলছে সবকিছু, তবে শুধু রেকর্ড নয়, আমি এটা বোঝাচ্ছি না, এই আসরে খেলার যে তৃপ্তি, এটাই আমাদের প্রেরণা।’
‘ফুটবলে জানেনই না কখন কী হতে পারে, একবার ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে, বাকি চারবার রিয়ালের হয়ে জিতেছিলাম।’ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিকের স্বীকৃতি নিতে এসে এভাবেই বলেছেন পর্তুগীজ মহাতারকা।








