ফুটবল

সৌদিতে নেইমারের চেয়ে দ্বিগুণ আয় করছেন রোনালদো

নেইমার ও রোনালদো ফুটবল খেলছেন, দুজনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নেইমার ও রোনালদো ফুটবল ম্যাচে অংশগ্রহণ করছেন, দুজনের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৪-২৫ মৌসুম শুরুর আগে সৌদি প্রো লিগের খেলোয়াড়দের আয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় সেরা ১০ খেলোয়াড়ের আয় তুলে ধরা হয়েছে যেখানে নেইমার জুনিয়রের চেয়ে দ্বিগুণ আয় করছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

২০২৩ সালের জানুয়ারিতে সৌদি লিগের দল আল নাসেরে যোগ দেন পর্তুগীজ মহাতারকা। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড়ের পথ অনুসরণ করে ফুটবল বিশ্বের আরও বড় তারকারা সৌদি প্রো লিগে যোগ দেন। গত মৌসুমে ৫০ গোলের দেখা পেলেও এ মহাতারকা দুই বারের চেষ্টায় দলটিকে শিরোপা এনে দিতে পারেননি।

সৌদি প্রো লিগের প্রকাশিত তথ্যমতে, পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা রোনালদো লিগের সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়, বছরে আয় করছেন ২০০ মিলিয়ন ইউরো। তারপরেই আছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার ও ফরাসি তারকা করিম বেনজেমা। বছরে তারা আয় করছেন ১০০ মিলিয়ন ইউরো করে।

তালিকায় তাদের পরেই আছেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহারেজ। এ তারকা আয় করছেন বছরে ৫২.৫ মিলিয়ন। পরে অবস্থান করছেন সেনেগালের তারকা বায়ার্ন মিউনিখের সাবেক খেলোয়াড় সাদিও মানে।

এছাড়া সেরা দশের বাকি পাঁচ হলেন-কলিদু কৌলিবালি, আলেকজান্ডার মিত্রোভিচ, মিলিকোভিচ স্যাভিচ, এনগলো কন্তে এবং আইমেরিক লাপোর্ত।

বিষয়:ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার জুনিয়র পর্তুগাল ফ্রান্স বেনজেমা ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…