চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি আমার চেয়ে ভালো? আমি একমত নই: রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:১০ পূর্বাহ্ণ ০৪, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও রোনালদো ফুটবল মাঠে একে অপরের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদো এবং মেসি

যুগের পর যুগ ফুটবলে পায়ের জাদুতে মুগ্ধ করেছেন অনেক কিংবদন্তি। কিন্তু গত ১৫ বছরে দ্বৈরথে উচ্চতর মাত্রা দেখিয়ে চলেছেন দুই কিংবদন্তি, ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। যারা দুজনই প্রশ্নাতীতভাবে সর্বকালের সেরাদের অন্যতম। তবে তাদের দুজনের মাঝে কে সেরা? সেটির উত্তর খোঁজা দূরহই। ইংলিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে সাক্ষাৎকারে অবশ্য সেরার প্রশ্নে নিজেকে মেসির চেয়ে এগিয়েই রাখলেন রোনালদো।

মরগান পডকাস্টে পর্তুগিজ মহাতারকাকে আমন্ত্রণ জানান। সেটি মঙ্গলবার সম্প্রচার করা হলেও কিছু ভিডিও অংশ মরগান সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন সোমবারই। যেখানে রোনালদোর ব্যক্তিজীবন থেকে শুরু করে পরবর্তী পরিকল্পনার অনেককিছু উঠে এসেছে।

মরগান একপর্যায়ে প্রশ্ন করেন, ‘মানুষ বলে মেসি আপনার চেয়ে ভালো, আপনি কি ভাবেন?’

রোনালদো বলেছেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি এর সাথে একমত নই। আমি বিনয়ী হতে চাই না।’

৪০ বর্ষী রোনালদো এখনও একের পর এক গোল করে চলেছেন, জেতাচ্ছেন দলকে। বর্তমানে তার গোলসংখ্যা ৯৫০টি। সম্প্রতি পর্তুগালের হয়ে জিতেছেন উয়েফা নেশনস লিগ। পর্তুগালের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শিরোপাও এনে দেন তিনি, জিতেছিলেন ২০১৬ সালে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। এছাড়া জিতেছেন ৫টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি ব্যালন ডি’অর। লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি, গোল সংখ্যা ৩১১। জাতীয় দলের ইতিহাসে তিনি সর্বোচ্চ ১৪৩ গোলের মালিক।

অন্যদিকে ৩৮ বর্ষী মেসি ইন্টার মিয়ামিকে ইতিহাসে প্রথম শিরোপা এনে দিয়েছেন, ২০২৩ সালে লিগস কাপে শিরোপা, ২০২৪ সালে সাপোর্টার্স শিল্ড জিতেছেন। তার ঝুলিতে আছে ৮টি ব্যালন ডি’অর। আর্জেন্টিনাকে ৩৬ বছর পর জিতিয়েছেন বিশ্বকাপ, দুবার কোপা আমেরিকা, একবার ফিনালিস্সিমা। তিনি লা লিগার সর্বোচ্চ গোলদাতা, গোল ৪৭৪টি। জাতীয় দলের হয়ে ১১৪ গোলে করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাউয়েফাপর্তুগালমেসিরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT