চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৩ সালে বিশ্বের সর্বোচ্চ গোলদাতা রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে একসঙ্গে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স যে কেবলই একটি সংখ্যা, সেটির প্রমাণ বারবারই দিয়ে যাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৮ বর্ষী পর্তুগিজ মহাতারকা এখনো এক গোল মেশিন। ইউরোপের সর্বোচ্চ পর্যায়ে মাতিয়ে সৌদি প্রো লিগে গিয়েও দেখাচ্ছেন নিজের ঝলক। এরই মাঝে চলতি বছরে সর্বাধিক গোলদাতার তালিকার শীর্ষে নিজের নাম ওঠালেন।

জেদ্দায় মঙ্গলবার আল ইত্তিহাদকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আল নাসের। রোনালদোর সঙ্গে তার সতীর্থ সাদিও মানে করেছেন জোড়া গোল। ম্যাচে নিজের দ্বিতীয় গোল পাওয়ার পরই এ বছর বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি গোলের মালিক বনে যান সিআর সেভেন।

পর্তুগিজ ফরোয়ার্ড ২০২৩ সালে মোট ৫৩ বার বল জালে জড়িয়েছেন। কাইলিয়ান এমবাপে ও হ্যারি কেন ৫২ গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন। তৃতীয় স্থানে আছেন ৫০ গোলের দেখা পাওয়া আর্লিং হালান্ড।

Banglabid

খেলার ১৪ মিনিটে আবদেররাজাক হামদাল্লাহর গোলে আল ইত্তিহাদ লিড পেয়েছিল। পাঁচ মিনিট পরই পেনাল্টি কিক থেকে আল নাসেরকে সমতায় ফেরান রোনালদো। ৩৮ মিনিটে অ্যান্ডারসন তালিসকার লক্ষ্যভেদে আল নাসের এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে।

আবদেররাজাক হামদাল্লাহ আবারো গোল পেলে সমতা টানে আল ইত্তিহাদ। এরপর আসে সিআর সেভেনের বছরে সর্বাধিক গোলদাতা হওয়ার সেই মুহূর্ত। আবারো পেনাল্টি কিকে ৬৮ মিনিটে তিনি নিশানাভেদ করে এই কীর্তি গড়েন। এরপর সাবেক লিভারপুল তারকা সাদিও মানে ৭৫ ও ৮২ মিনিটে বল জালে জড়ান।

রোনালদোকে ছাড়িয়ে ২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্ভাবনা শুধুমাত্র হালান্ডের সামনেই রয়েছে। বায়ার্ন মিউনিখ বা পিএসজি কেউই আগামী বছরের আগে ম্যাচ খেলবে না। ফলে এমবাপে ও কেনর সেই সুযোগ নেই।

Reneta

ইংলিশ প্রিমিয়ার লিগে ২৭ ডিসেম্বর এভারটন ও ৩০ ডিসেম্বর শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে লড়বে ম্যানচেস্টার সিটি। এই দুই খেলায় হালান্ড ৪ গোল পেলে পর্তুগিজ ফুটবলারকে টপকে যাবেন। যদিও নরওয়েজিয়ান খেলোয়াড় এখনো পায়ের চোট থেকে পুরোপুরি সেরে না উঠায় ম্যাচ দুটিতে নাও খেলতে পারেন। সম্প্রতি ফিফা ক্লাব বিশ্বকাপে সিটির দুই ম্যাচে তিনি অনুপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল ইত্তিহাদআল-নাসেরএমবাপেকেনজেদ্দারোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগহালান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভারতে ইসরায়েলি দূতাবাসের কাছে বিস্ফোরণ, পাওয়া গেল চিঠি

পরবর্তী

মস্কোতে দ্বি-পাক্ষিক বৈঠকে বসছেন জয়শঙ্কর-ল্যাভরভ

পরবর্তী
জয়শঙ্কর ও ল্যাভরভ মস্কোতে দ্বিপাক্ষিক বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মস্কোতে দ্বি-পাক্ষিক বৈঠকে বসছেন জয়শঙ্কর-ল্যাভরভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইশতেহার ঘোষণা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা

সর্বশেষ

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনবে সরকার

আগস্ট ১৯, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় লাফ হাসানের, উন্নতি শান্ত-মিরাজদের

আগস্ট ১৯, ২০২৬

ইরান যুদ্ধের পর আকাশ-সমুদ্রে ড্রোন, কী এই ‘ফ্যালকন স্ট্রাইক ফোর্স’?

আগস্ট ১৯, ২০২৬

আল্লু অর্জুনের ‘রাকা’য় হলিউড তারকা উইল স্মিথ?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT