চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

বায়ার্নের ‘দর্শনের’ সাথে যান না রোনালদো: অলিভার কান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৯ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

এমুহূর্তে দলবদল বাজারে হটকেক ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকতে চান না, এমন আভাসের পর থেকেই মেলেছে গুঞ্জনের ডালপালা। ৭-৮টি দল পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে পেতে আগ্রহী। তালিকায় সবার উপরে নাম চেলসি ও বায়ার্ন মিউনিখের। সবশেষ খবর, রোনালদোকে চান না জার্মান জায়ান্টদের ক্লাব পরিচালক অলিভার কান। জানিয়েছেন, বায়ার্নের ‘দর্শনের’ সাথে চলে না পর্তুগিজ মহাতারকা।

জুভেন্টাস থেকে গত মৌসুমে রেডডেভিল ডেরায় ফেরেন ৩৭ বর্ষী রোনালদো। ফিরে ৩৮ ম্যাচে ২৪ গোল করছেন। কিন্তু দলকে নিয়ে যেতে পারেননি মর্যাদার চ্যাম্পিয়ন্স লিগ আসরে। দলের থেকে ব্যথাটা রোনালদোরও কম নয়। যেকোনো মূল্যে ক্যারিয়ারের শেষকটা বছর খেলতে চান মর্যাদার আসরটিতে, তাতে ক্লাব ছাড়ার বিকল্প নেই সিআর সেভেনের।

সে কারণে নতুন কোচ এরিক টেন হাগের অধীনে ম্যানচেস্টার ফুটবলাররা অনুশীলনে যোগ দিলেও পারিবারিক কারণ দেখিয়ে অনুপস্থিত রোনালদো। তাকে আটকানোর চেষ্টাও করছে না ক্লাবটি। রোনালদো চাইলেই যেতে পারেন পছন্দের ক্লাবে। সেই আলোচনায় শীর্ষে ছিল বাভারিয়ানরা। লেভান্ডোভস্কির সাথে অদলবদল করার কথা ছিল রোনালদোকে। সেটি যে হচ্ছে না ক্লাব পরিচালক কানের কথায় তা স্পষ্ট।

Banglabid

‘ক্রিস্টিয়ানো রোনালদোকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন হিসেবে যতটা প্রশংসা করি, ততটা বায়ার্নের হয়ে নয়। স্থানান্তরে আমাদের ‘দর্শনের’ সাথে খাপ খায় না সে।’

এরিক টেনের অধীনে নতুন মৌসুমে ঘুরে দাঁড়াতে চায় ম্যানচেস্টার। এরইমধ্যে শুরু করে দিয়েছে অনুশীলন ক্যাম্প। যেখানে যোগ দেননি রোনালদো। প্রাক-মৌসুম সফর শুরুর আগে শুক্রবার ১৫ দিনের ক্যাম্প করতে থাইল্যান্ডে যাওয়ার কথা রেড ডেভিলদের। থাইগামী উড়োজাহাজেও রোনালদো চড়বেন কিনা সেটিও স্পষ্ট করেনি প্রিমিয়ার লিগের ক্লাবটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বায়ার্ন মিউনিখম্যানচেস্টার ইউনাইটেডরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT