ফুটবল

রোনালদোদের ম্যাচের রেফারি মেসিদের কোয়ার্টারের সেই লাহোস

ফুটবল ম্যাচে রেফারি ও খেলোয়াড়দের দৃশ্য, ফুটবল মাঠে উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবল ম্যাচের দৃশ্য যেখানে রেফারি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করছেন, মাঠে দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে ১৮টি কার্ড দেখিয়ে সমালোচিত হয়েছিলেন স্প্যানিশ রেফারি অ্যান্তনিও মাতেউ লাহোস। আলোচিত রেফারিকে এবার দেখা যাবে সৌদি প্রো লিগে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুইদল আল নাসের ও আল ইত্তিহাদের ম্যাচ পরিচালনা করবেন তিনি। খবর স্প্যানিশ গণমাধ্যমের।

আল নাসেরের জার্সিতে দাপিয়ে বেড়াচ্ছেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তার দল। ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল ইত্তিহাদ। বৃহস্পতিবার রাউন্ড-২০ এর ম্যাচে লড়বে আল নাসের ও আল ইত্তিহাদ। ম্যাচটি পরিচালনা করবেন লাহোস।

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে ১টি লাল কার্ড ও ১৭টি হলুদ কার্ড দেখান লাহোস। বিশ্বকাপের পরের রাউন্ডগুলোতে আর দেখা যায়নি তাকে।

স্পেনে ফিরে লা লিগার রাউন্ড-১৫’র লড়াইয়ে বার্সেলোনা ও এস্পানিওলের ম্যাচ পরিচালনার দায়িত্ব পান লাহোস। ন্যু ক্যাম্পে সেদিন ১৭টি কার্ড দেখান স্প্যানিশ রেফারি। এতে ফের সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। কয়েকদিন পর অবসরের ঘোষণা দিয়েছিলেন। চলতি মৌসুম শেষে অবসরে যাবেন লাহোস। তাকে দিয়েই গুরুত্বপূর্ণ ম্যাচটি পরিচালনা করাবে সৌদি প্রো লিগ।

বিষয়:আল-নাসের কাতার বিশ্বকাপ ২০২২ ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল লা লিগা লাহোস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…