ফুটবল

রোনালদোর সাথে নতুন চুক্তি করতে চায় আল নাসের

ক্রিস্টিয়ানো রোনালদো লিগ ম্যাচে খেলছেন, জার্সিতে আল নাসেরের লোগো।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসেরের জার্সি পরিহিত, মাঠে খেলছেন, তার হাসি ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আল নাসেরের সাথে দুবছরের চুক্তিতে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সোমবার আল ফাতেহ ক্লাবের বিপক্ষে খেলার পর ইঙ্গিত দিয়েছেন ক্লাব ছাড়ার। সৌদি আরবের ক্লাবটি চায় নতুন করে রোনালদোর সাথে চুক্তি করতে।

রোনালদোর সাথে চুক্তি করতে বেশ প্রতিযোগিতার মুখোমুখি হতে হবে, মনে করছেন আল নাসেরের স্পোর্টিং ডিরেক্টর ফেরান্ডো হেইরো। বলেছেন, ‘৩০ জুন পর্যন্ত রোনালদোর সাথে আল নাসেরের চুক্তি রয়েছে। নতুনভাবে চুক্তি করতে আমরা তার সাথে কাজ করব।’

‘আগ্রহী আরও অনেক ক্লাব আছে যারা রোনালদোর সাথে চুক্তি করতে চায়। আমরা ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তার চুক্তি নবায়নের জন্য আলোচনা করছি। ঈশ্বরের ইচ্ছায়, আমরা একটি সমাধান খুঁজে বের করব।’

সৌদিতে এসে দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রোনালদো। প্রথম মৌসুমে ৩৫ গোলের পর দ্বিতীয় মৌসুমে এপর্যন্ত ২৫ গোল করেছেন। লিগ শিরোপার আশা শেষ হলেও এখনও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন রোনালদো।

বিষয়:আল-নাসের ক্রিস্টিয়ানো রোনালদো

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…