চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই হ্যাটট্রিকে সৌদি লিগের মাসসেরা রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যান ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতে ছন্দে না থাকলেও সম্প্রতি আলো ছড়াচ্ছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি প্রো লিগে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারও পেলেন ৩৮ বর্ষী মহাতারকা।

সৌদি লিগের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে খবরটি জানানো হয়েছে। ফেব্রুয়ারিতে আল-নাসেরের হয়ে ৪ ম্যাচে ৮ গোল ও ২টি অ্যাসিস্ট করে সেরা হয়েছেন রোনালদো।

আল নাসেরে অভিষেকের পর জানুয়ারিতে তেমন কোনো পারফরম্যান্স করতে পারেননি রোনালদো। ফেব্রুয়ারিতে প্রথম ম্যাচেও ছিলেন ছায়া হয়ে। ফর্ম খুঁজে পেতে খুব বেশি সময়ও অবশ্য লাগেনি সিআর সেভেনের।

পরের ম্যাচেই ঘুরে দাঁড়ান রোনালদো। আল ওয়েহদার বিপক্ষে ৪-০ গোলের জয়ে চারটি গোলই করেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সেই ম্যাচে খেলা সকল লিগ মিলিয়ে স্পর্শ করেন ৫০০ গোলের মাইলফলক, সঙ্গে সৌদিতে নিজের প্রথম হ্যাটট্রিকের দেখাও পেয়ে যান।

পরের ম্যাচ আল-তাওউনের বিপক্ষে ২-১ গোলের জয়েও ছিল রোনালদোর অবদান। অ্যাসিস্ট করেন দুটি। মাসের শেষ ম্যাচে দামাকের বিপক্ষে ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেন পর্তুগিজ মহাতারকা। এক ম্যাচের ব্যবধানে সৌদিতে নিজের দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২টি হ্যাটট্রিক এখন রোনালদোর।

ফেব্রুয়ারিতে দুর্দান্ত এই পারফরম্যান্স মাসসেরা খেলোয়াড়ের পুরস্কার এনে দেয় রোনালদোর হাতে। জানুয়ারিতে আল-হিলালের সালেম আল-দাওসারি পেয়েছিলেন মাসসেরার পুরস্কার।

Reneta

১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আল নাসের। সমসংখ্যক ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আল ইতিহাদ। শুক্রবার আল বাতিনের বিপক্ষে নামবে আল নাসের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল-নাসেররোনালদোলিড স্পোর্টসসিআর সেভেনসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যাদের হাতে ‘আনন্দ আলো সাহিত্য পুরস্কার ২০২৩’

পরবর্তী

নৃশংসভাবে খুন হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী অ্যাবি চোই

পরবর্তী

নৃশংসভাবে খুন হলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী অ্যাবি চোই

এক মঞ্চে পুরস্কার পেল রাজ-পরী

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT