ফুটবল

আল-নাসেরে আরও দুই বছর থাকছেন রোনালদো

বাংলাদেশ ক্রিকেট দল সমুদ্র সৈকত পেছনে, প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল সমুদ্রের পাশে, ক্যাম্পে প্রস্তুতি নিচ্ছে, সুন্দর প্রাকৃতিক পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান হল। আল-নাসেরেই থাকছেন পর্তুগিজ মহাতারকা। সৌদি ক্লাবটির সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত আল নাসেরে থাকবেন রোনালদো।

২০২২ সালের ডিসেম্বরে ২০ কোটি মার্কিন ডলার চুক্তিতে আল নাসেরে যোগ দেন রোনালদো। ক্লাবটির হয়ে আড়াই মৌসুম খেলে লিগ বা মহাদেশীয় কোন শিরোপা জিততে পারেননি। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন পর্তুগিজ কিংবদন্তি।

নতুন চুক্তিতে সই করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদো লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু। একই আবেগ, একই স্বপ্ন। চলো একসঙ্গে ইতিহাস গড়ি।’

বিষয়:আল-নাসের ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল সৌদি আরব সৌদি প্রো লিগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…