ফুটবল

সৌদিতে ইউরোপের ঢল নামিয়ে ‘গর্বিত’ রোনালদো

সৌদিতে ইউরোপের ফুটবল তারকারা, রোনালদোসহ খেলোয়াড়রা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে ইউরোপের ফুটবল তারকারা, রোনালদোসহ খেলোয়াড়রা মাঠে, ফুটবল ম্যাচের মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যান মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ছয় মাস না পেরোতেই সৌদি ক্লাবগুলোতে যোগ দিতে থাকেন একের পর এক তারকা ফুটবলার। সৌদিতে ইউরোপের খেলোয়াড়দের পথপ্রদর্শক হয়ে ঢল নামাতে পেরে বেশ গর্ববোধ হচ্ছে মহাতারকার।

৩৮ বর্ষী মহাতারকা বলছেন, ‘জানতাম এমনকিছুই ঘটবে। এটার বিশেষত্ব হল, দেশটির সংস্কৃতি ও ফুটবলের পরিবর্তন। আমার দেখানো পথে এখন দুর্দান্ত সব খেলোয়াড় এখানে আসছেন। যা আমাকে গর্বিত করে। আমি ছিলাম অন্যদের অগ্রদূত। এজন্য নিজেকে নিয়ে গর্ববোধ করি।’

এবারের দলবদলে পিএসজি ছেড়ে আল হিলালে এসেছেন ব্রাজিলীয় ৩১ বর্ষী তারকা নেইমার। গতবছরের ব্যালন ডি’অর জয়ী করিম বেনজেমা রিয়াল মাদ্রিদ থেকে এসেছেন আল ইত্তিহাদে। জার্মান বায়ার্ন মিউনিখ ছেড়ে রোনালদোর সতীর্থ হয়েছেন সাদিও মানে। লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসনসহ আরও বেশকিছু তারকা নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগে।

খবর, গেল দলবদলে সৌদি লিগের ক্লাবগুলো সম্মিলিতভাবে ট্রান্সফার ফি বাবদ প্রায় ৯৫৪ মিলিয়ন ইউরো খরচ করেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১১ হাজার ২০০ কোটি টাকা।

বিষয়:আল-নাসের ইউরোপ ক্রিস্টিয়ানো রোনালদো নেইমার জুনিয়র বেনজেমা মানে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…