চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অর্থের জন্যই রোনালদো আল নাসেরে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১০ অপরাহ্ণ ২৯, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের হয়ে গত মৌসুমে যোগ দিয়েছিলেন নাইজেরিয়ান তারকা ওডিয়ন ইঘালো। মৌসুম শেষে ক্লাব ছাড়লেও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে করেছেন এক মন্তব্য। তার মতে, অর্থের লোভেই আল নাসেরে যোগ গিয়েছেন পর্তুগিজ মহাতারকা। এমনকি সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড ওডিয়নও অর্থের লোভেই সৌদি লিগে গিয়েছিলেন বলে স্বীকার করেছেন।

৩৭ বর্ষী ইঘালো বলেন, ‘আপনি যখন তরুণ তখন যথেষ্ট আবেগ থাকবে। ওই সময় টাকার বিষয়টি নিয়ে খুব ভাববেন না। কিন্তু ক্যারিয়ারের শেষ দিকে আমার মতো বয়সে এসে আপনার ভাবতে হবে আর এক বছর পর আপনার ক্যারিয়ার থাকবে কিনা। ভাবতে হবে, কখন সৃষ্টিকর্তা সেটি বন্ধ করতে বলবেন।’

আল হিলালের হয়ে ৬০ ম্যাচে ৪৩ গোল ও ৭টি অ্যাসিস্ট করেছেন ইঘালো। গত মৌসুমে সৌদি প্রো লিগে রোনালদোর চেয়েও বেশি গোল করেছেন তিনি। নাইজেরিয়ার এ স্ট্রাইকার করেছিলেন ১৯ গোল। যেখানে ১৯ ম্যাচে ১৪ গোলের সঙ্গে সতীর্থদের দিয়ে সুই গোল করিয়েছেন রোনালদো। যদিও শেষ পর্যন্ত প্রো লিগে দ্বিতীয় স্থানে থেকেই মৌসুম শেষ করতে হয়েছে আল নাসেরকে।

ইঘালোর ভাষ্য, ‘রোনালদো কি এখনও আবেগ নিয়ে খেলছেন? আমার পুরো জীবনে যত অর্থ আয় করেছি, রোনালদো তারচেয়ে ১০০ গুণ বেশি আয় করেছেন। তবুও সে সৌদি আরবে এসেছে। তিনি কি ফুটবলের প্রতি আবেগের জন্য এমনটা করেছেন? আসলে টাকার জন্যই এমনটা করেছেন।’

‘আমি জানি এটি তিন বছরের বেশি হবে না। পুরো জীবন আমি আবেগ নিয়ে খেলেছি। এখন খেলছি অর্থের লোভে। আমি ওইসব খেলোয়াড়দের মতো নই যে বলে বেড়াবো, আমি ভালবাসার কারণে ফুটবল খেলছি। ভাই এটা টাকা। দিন শেষে, এটা টাকা।’

গত বছরের শেষ দিকে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরে যোগ দেন রোনালদো। ক্লাবটির সঙ্গে চুক্তি হয়েছে ২০২৫ সাল পর্যন্ত। ১৫০ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ১,৬৫১ কোটিরও বেশি।

Reneta

রোনালদোর বিশাল অঙ্কের এই চুক্তির পর ইউরোপ ছেড়ে অনেকেই এখন পাড়ি জমাচ্ছেন সৌদি আরবের ক্লাবগুলোতে। এ তালিকায় সর্বশেষ সংযোজন জর্ডান হেন্ডারসন। এছাড়া করিম বেনজেমা, এনগোলে কান্তে, রুবেন নেভেস ও রবার্তো ফিরমিনোরা নাম লিখিয়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আল হিলালআল-নাসেরবেনজেমারোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT