চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনালে যেমন হতে পারে ভারতের একাদশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

রাত পোহালেই ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল মহারণ। শিরোপার মঞ্চে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি স্বাগতিক ভারত। নিজেদের তৃতীয় শিরোপা অর্জন করতে অজিদের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়েই নামবে ভারত।

রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গড়াবে ফাইনাল মহারণ। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে লড়াই। শিরোপার লড়াইয়ে ভারসাম্য বজায় রেখেই দল গঠন করার কথা জানিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।

পিচ দেখার পর একাদশ নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন তিনি। বলেছেন, ‘আমি মনে করি, যে কোনো একজনকে অন্তত ভাল ক্রিকেট খেলতে হবে। তাই ভারসাম্য রাখা গুরুত্বপূর্ণ। আমরা একাদশ নিয়ে সিদ্ধান্ত নিইনি। ১৫ জনের মধ্যে যে কেউ খেলতে পারবে। আমরা পিচ মূল্যায়ন করে সিদ্ধান্ত নেব। উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নিতে হবে এবং অবশ্যই প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতাগুলো মাথায় রেখেই দল সাজাবো।’

অস্ট্রেলিয়াকে ঠেকাতে নিজেদের বোলিং অ্যাটাকের ওপর ভরসা রাখছেন রোহিত। বলেছেন, ‘টুর্নামেন্টে বোলাররা আমাদের জন্য দুর্দান্ত কাজ করেছে। আমরা প্রথম চার, পাঁচটি খেলায় রান তাড়া করেছিলাম। যাদের ৩০০ রানের নিচে সীমাবদ্ধ রাখা ভারতের পক্ষে সহজ ছিল না। তবে আমাদের পেসার এবং স্পিনাররা দুর্দান্ত ছিল। বুমরাহ, শামি, সিরাজ দুর্দান্ত ছিল। স্পিনারদের জন্যও একই রকম, যখন আমরা মধ্য ওভারে উইকেট নিতে চেয়েছিলাম তারা এনে দিয়েছিল।’

বল হাতে দুর্দান্ত ফর্মে আছেন মোহাম্মদ শামি ও কুলদীপ যাদবরা। ব্যাট হাতে ভারতের সকলেই ভালো করছেন। বিরাট-রোহিত-গিল সকলেই দিচ্ছেন নিজের সেরাটা। দুর্দান্ত করা দলটি নিয়েই অজিদের বিপক্ষে নামতে পারে ভারত।

ভারতের সম্ভাব্য একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও মোহাম্মদ সিরাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডফাইনালভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বংশী নদী দখলমুক্ত ও যানজট নিরসনের দাবিতে ধামরাই-সাভারে মানববন্ধন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT