চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের যে রেকর্ড এখন মান্দানারও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের নারী ক্রিকেটার রোহিতের রেকর্ডের দিকে তাকিয়ে ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড বইয়ের কাটাকুটি খেলায় দাপট দেখিয়ে চলেছেন স্মৃতি মান্দানা। বার্মিংহামে কমনওয়েলথ গেমসে এসে বাঁহাতি ব্যাটার ছুঁয়েছেন আরও কয়েকটি মাইলফলক। মেয়েদের ওয়ানডে ক্রিকেটের সাবেক এক নম্বর ব্যাটার দখলে নিয়েছেন টি-টুয়েন্টি ফরম্যাটের শীর্ষ তৃতীয় স্থান।

ভারতের ক্রিকেট ইতিহাসে এতদিন একটি রেকর্ডের একচ্ছত্র মালিক ছিলেন কেবল রোহিত শর্মা, সেটি এখন মান্দানারও। ছেলেদের দলের অধিনায়ক রোহিত উদ্বোধনী ব্যাটার হিসেবে অনেক আগেই ছুঁয়েছেন দুই হাজার রান। দ্বিতীয় ভারতীয় হিসেবে সেখানে নাম লিখিয়েছেন মেয়েদের দলের ওপেনার মান্দানা।

কমনওয়েলথ গেমসে বার্বাডোজের বিপক্ষে ব্যর্থ হয়েছিলেন দুর্দান্ত ফর্মে থাকা মান্দানা। ৭ বলের ইনিংসে তুলেছিলেন মোটে ৫ রান, তাতেই ছুঁয়ে ফেলেছেন দুই হাজার রান। ছোট ফরম্যাটের ক্রিকেটে ছেলে-মেয়ে উভয় বিভাগে এই রেকর্ড আছে আর চার ভারতীয়র। রোহিত শর্মা, বিরাট কোহলি, হারমানপ্রিত কৌর, মিতালি রাজের পর পঞ্চম দুই হাজারি রান সংগ্রাহক এখন মান্দানা।

Banglabid

টি-টুয়েন্টি ক্রিকেটে ওপেনার হিসেবে দুই হাজারি ক্লাবে আসতে মহারাষ্ট্রের এই ক্রিকেটার খেলেছেন ৭৯ ইনিংস। ভারতের জার্সিতে ২৭.৪৫ গড়ে তুলেছেন ২,০০৪ রান। দলকে দারুণ সব শুরু এনে দেয়া মান্দানা ওপেনিংয়ে নেমে হাঁকিয়েছেন ১৪টি ফিফটি, আছে ৮৬ রানের ক্যারিয়ারসেরা ইনিংস।

প্রথম ভারতীয় হিসেবে এই রেকর্ড ছোঁয়া রোহিত শর্মা ওপেনার হিসেবে ৯৬ ম্যাচে ৩৩.০৩ গড়ে তুলেছেন ২,৯৭৩ রান। ‘দ্য হিটম্যান’ পেয়েছেন চারটি শতক ও ২২টি অর্ধশতক, আছে ১১৮ রানের ক্যামিও ইনিংস। ভারতের বর্তমান অধিনায়ক ১৩১ ম্যাচে ৩,৪৫৪ রান তুলে এখন দেশটির সর্বোচ্চ রান সংগ্রাহক। দ্বিতীয় স্থানে থাকা বিরাট কোহলির সংগ্রহ ৯১ ইনিংসে ৩,৩০৮ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কমনওয়েলথ গেমস-২০২২কোহলিভারতমান্দানারোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন মাত্রায় বাংলালিংকের প্রবৃদ্ধি

পরবর্তী

জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেলের টিকিট বিক্রির সুপারিশ

পরবর্তী
নির্বাচনী সভায় অংশগ্রহণকারীরা বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে রেলের টিকিট বিক্রির সুপারিশ

কুবি ক্যাম্পাসে নতুন প্রাধ্যক্ষ জিল্লুর রহমানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুবির ফয়জুন্নেসা চৌধুরাণী হলে নতুন প্রাধ্যক্ষ জিল্লুর রহমান

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ লিমিটেড

আগস্ট ২৩, ২০২৬

তেজগাঁও থানায় স্বরাষ্ট্রমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, কয়েক ঘন্টা পর ওসি প্রত্যাহার

আগস্ট ২৩, ২০২৬

দেড় দশকে আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় ধুঁকছে বাংলাদেশ

আগস্ট ২৩, ২০২৬

রংপুরে ডাকাতির পর একই পরিবারের ৪ জনকে হ/ত্যা, এলাকাজুড়ে আ/তঙ্ক

আগস্ট ২৩, ২০২৬
Indian Foreign Minister

বাংলাদেশ–ভারত সম্পর্কের বিষয়ে যা জানাল ভারত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT