অপরাধ

সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নিহত

রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া পরিবার, বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহার করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা শিবিরে আশ্রয় নেওয়া পরিবার, বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাতা ব্যবহার করছে, কক্সবাজারের একটি শিবিরের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ায় দিনদুপুরে সন্ত্রাসীদের গুলিতে মোহাম্মদ ইউনুস (৫০) নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন ঘটনা নিশ্চিত করেছেন।

সোমবার (২৭ নভেম্বর) বিকাল ৩ টায় উখিয়ার মধিরছড়াস্থ ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ ইউনুস ওই ক্যাম্পের নুর আহমেদের ছেলে।

ওসি মো. শামীম হোসেন জানিয়েছেন, ৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে একদল রোহিঙ্গা সন্ত্রাসী এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে। এতে মোহাম্মদ ইউনুস সন্ত্রাসীদের সামনে পড়ে গেলে তাকে মাথায় ও পিঠে গুলি করে হত্যা করে। স্থানীয় রোহিঙ্গারা তাকে উদ্ধার করে আইওএম হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্ররেণ করেছে।

এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

বিষয়:কক্সবাজার রোহিঙ্গা নিহত সন্ত্রাসীদের গুলি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…