চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরাকান আর্মির কাছে বাংলাদেশি ৫১ জেলে জিম্মি: বিজিবি

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৫:২৩ অপরাহ্ণ ২৮, আগস্ট ২০২৫
- টপ লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশি জেলেরা আরাকান আর্মির কাছে জিম্মি, বিজিবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

আরাকান আর্মির কাছে এখন পর্যন্ত ৫১ জন বাংলাদেশি জেলে জিম্মি রয়েছে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামু সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, তাদের সঙ্গে আমাদের অফিসিয়াল যোগাযোগ নেই, তবে আনঅফিসিয়াল যোগাযোগ চলছে। আমরা তাদের ওপর চাপ প্রয়োগ করছি, যেন আর কোন জেলে অপহরণ না হয়।

তিনি জেলেদের উদ্দেশে বলেন, সাগরে মাছ ধরতে গেলে অবশ্যই নির্ধারিত জলসীমা মেনে চলতে হবে। অসচেতনতা এবং কিছু চোরাকারবারির সহায়তায় সীমান্ত অতিক্রমের কারণে অনেক সময় তারা ঝুঁকিতে পড়ছেন।

Banglabid

বৃহস্পতিবার ২৮ আগস্ট সকালে কক্সবাজারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

এসময় মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে সীমান্তে আসা রোহিঙ্গাদের মানবিক কারণে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেওয়া হয়েছে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।

তিনি বলেন, আহত ও অসহায় কিছু রোহিঙ্গার অবস্থা দেখে মানবিকতার খাতিরে তাদের ঢুকতে দেওয়া হয়েছে। তবে সীমান্ত সুরক্ষায় আমরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করছি। মাদক ও অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি চলছে। সীমান্ত পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে সরকার বিজিবিতে জনবল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

Reneta

মতবিনিময় সভায় কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারি, জ্যেষ্ঠ সাংবাদিক শামসুল হক শারেক, হাসানুর রশীদসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেলে অপহরণবিজিবিমিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬

জ্বালানি তেল আমদানির প্রস্তাবিত নীতিমালা, ‘বিশেষ সুবিধা’ প্রশ্নে যা বলল সরকার

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT