অপরাধ

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নিহত

উখিয়া ক্যাম্পে রোহিঙ্গাদের বসবাসের দৃশ্য, পল্লী এলাকা ও চলাচলের পথ. Channel i News - চ্যানেল আই নিউজ

উখিয়া ক্যাম্পের রোহিঙ্গা শিবিরের দৃশ্য, যেখানে বসবাসরত রোহিঙ্গারা জীবনযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়েছেন।

বালুখালী ক্যাম্প-১০-এর সিআইসি অফিসের সামনে বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহত মোহাম্মদ জসিম ক্যাম্প-১০-এর এফ-৩৪-এর বাসিন্দা আব্দুল গফুরের ছেলে ছিলেন।

ওসি বলেন, ‘ক্যাম্প-১০-এর সিআইসি অফিসের সামনে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তিন থেকে চার রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন জসিম। গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ ও এপিবিএন কাজ করছে বলেও জানান তিনি।

এরআগে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে কুতুপালং ২ নম্বর ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বিষয়:উখিয়া ক্যাম্প দুর্বৃত্তের গুলি দুর্বৃত্তের গুলিতে নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…