চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

পথচারী শিশু গুলিবিদ্ধ

চৌধুরী ফরিদ চৌধুরী ফরিদ
১:২৭ অপরাহ্ণ ০৮, মে ২০২৬
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাজু (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোছাম্মৎ রেশমি আক্তার (১১) নামে এক পথচারী শিশুও গুলিবিদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০ টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার শহীদ মিনার কলোনিতে এ ঘটনা ঘটে। আহত রেশমি স্থানীয় বাসিন্দা রিয়াজ আহমেদের মেয়ে। তবে নিহত রাজুর বাড়ি রাউজানে / স্থানীয়দের ভাষ্য, তিনি বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার পর একদল দুর্বৃত্ত শহীদ মিনার কলোনির প্রবেশমুখে এসে রাজুকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়। এ সময় পাশ দিয়ে যাওয়ার সময় শিশু রেশমিও গুলিবিদ্ধ হয়। গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Banglabid

আহত শিশুর বড় ভাই আহমেদ জানান, তার বোন দোকানে যাওয়ার পথে গোলাগুলির মধ্যে পড়ে যায়। একটি গুলি রেশমির চোখে লাগে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা প্রথমে ২ নম্বর ওয়ার্ডে এবং পরে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত রাজুর মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামেদুর্বৃত্তের গুলিপথচারী শিশু গুলিবিদ্ধযুবক নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT