খুলনা মহানগরীর দক্ষিণ টুটপাড়ায় দুর্বৃত্তের গুলিতে ইসমাইল নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টায় বড় খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল ওই এলাকার মো. শাজাহানের ছেলে। তিনি হত্যাসহ একাধিক মামলার আসামি ও কেএমপির তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ইসমাইল মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। গুলি বর্ষণের পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারে জন্য অভিযানে চলছে বলে জানিয়েছে পুলিশ।

