অন্যান্য খেলা

রকেট লঞ্চার হাতে যুদ্ধক্ষেত্রে টেনিস তারকা সভিতোলিনা

সেনা সদস্যরা শত্রু লক্ষ্য করে গুলি চালাচ্ছে, শীতকালীন পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতকালীন পরিবেশে সেনা সদস্যরা অস্ত্র নিয়ে শত্রু লক্ষ্য করে গুলি চালাচ্ছে, পেছনে অন্যান্য সেনা সদস্যরা দাঁড়িয়ে আছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের বিপক্ষে বিভিন্ন সময়ে কথা বলেছেন এলিনা সভিতোলিনা। যুদ্ধ বন্ধের জন্য সবাইকে সচেতন করার চেষ্টা করে চলেছেন ইউক্রেনিয়ান টেনিস তারকা। তাকে এবার দেখা গেল যুদ্ধক্ষেত্রে রকেট লঞ্চার হাতে।

বর্তমানে র‍্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে থাকা ৩০ বর্ষী তারকা টেনিস বিরতির সময়টাতে গেছেন স্বদেশ ইউক্রেনে। সেখানে খারকিভ অঞ্চলে রকেট লঞ্চার হাতে দেখা গেছে তাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে রকেট লঞ্চার হাতে ছবি পোস্ট করেছেন সভিতোলিনা। শিরোনামে লিখেছেন, ‘আমার মনে খারকিভের জন্য বিশেষ জায়গা আছে। ১২ বছর বয়সে যখন পেশাদার ক্যারিয়ারের পথচলা শুরু করি, তখন এই শহর আমাকে নিজের ঘরের অনুভূতি দিয়েছিল।’

‘যে শহরটি যুদ্ধের সময় উষ্ণতা এবং সুরক্ষা প্রদান করে চলেছে। যুদ্ধ চলাকালে এই শহর সবাইকে সতেজ রাখার এবং রক্ষার কাজ করে চলেছে। যদি আপনারা আমাকে জিজ্ঞেস করেন, খেলার জগতে লড়াইয়ের অনুপ্রেরণা কোথা থেকে পাই? নিজের দেশ, নিজের মানুষ, আমার খারকিভ এবং আমাদের নায়কদের কাছ থেকে।’

টেনিস জগতে তারকা মুখ এলিনা সভিতোলিনা। একসময় মেয়েদের র‍্যাঙ্কিংয়ে ৩ নম্বরে উঠেছিলেন। ২০২০ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পাশাপাশি খেলেছেন তিনটি গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে।

বিষয়:ইউক্রেন টেনিস রকেট লঞ্চার রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…