চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কখনও আন্তরিক, কখনও বিশ্বাসঘাতক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩০ অপরাহ্ণ ২৩, মে ২০২৩
বিনোদন
A A

মার্টিন স্করসিসের ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিতে খল চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডি নিরো। নিজের এই চরিত্রের সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুলনা করেছেন অভিনেতা।

কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন-এ রবার্ট ডি নিরো প্রধান উইলিয়াম হ্যালের ভূমিকায় অভিনয় করেছেন। তার চরিত্রটি স্থানীয় ওসেজদের সাথে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলে শুধুমাত্র তাদের তেল সমৃদ্ধ জমির দখলের জন্য বেশ কয়েকজনকে হত্যার সুবিধার জন্য।

ভ্যারাইটিতে দেয়া সাক্ষাৎকারে নিজের চরিত্র সম্পর্কে কথা বলেছেন নিরো। বলেছেন, ‘আমার চরিত্রটি আমি নিজেও বুঝে উঠতে পারিনি। কখনও আন্তরিক, কখনও বিশ্বাসঘাতক।’

কানে এই ছবির প্রিমিয়ারে নির্মাতা স্করসিসের সাথে ছিলেন নিরো ও ক্যাপ্রিও

নিজের চরিত্রটিকে বোঝাতে তিনি আরও বলেন, ‘জর্জ ফ্লয়েডের ঘটনাটিই দেখুন। বর্ণবাদের অন্যতম উদাহরণ। এই ঘটনা ঘটার আগে অনেকেই জানতাম না ব্ল্যাক ওয়াল স্ট্রিটের গণহত্যার কথা। এখনও এমন ঘটনা হয়। সবাই জানে কার সম্পর্কে কথা বলতে যাচ্ছি আমি। ট্রাম্প। অথচ এখনও কিছু মানুষ মনে করেন যে ট্রাম্প ভালো কাজ করতে পারেন।’

কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়েছে ‘কিলার্স অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিটির। যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাবে অক্টোবরে।

ছবিতে আছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। জানা গেছে, ছবিটির দৈর্ঘ্য হতে যাচ্ছে ৩ ঘণ্টা ৫৪ মিনিট!

Reneta

‘কিলার্স অব দ্য ফায়ার মুন’ মার্টিন স্করসিসের ক্যারিয়ারের প্রথম ওয়েস্টার্ন ঘরানার ছবি। ডেভিড গ্রানের বই ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি।

ছবির একটি দৃশ্য

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির গল্প রচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঞ্চলের ‘ওসেজ’ জাতিকে কেন্দ্র করে। সে সময় মাথাপিছু আয়ের হিসেবে সবচেয়ে ধনী ছিল ‘ওসেজ’ জাতি। কিন্তু যখন তাদের ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের খনি আবিষ্কৃত হতে থাকে, তখন থেকেই সেখানে হত্যা ও অরাজকতা বাড়তে শুরু করে। এর তদন্তের ভার নেয় এফবিআই। তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সব ষড়যন্ত্রের ছক।

‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ ছবির চিত্রনাট্য লিখেছেন এরিক লোথ।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানডোনাল্ড ট্রাম্পমার্টিন স্করসিসরবার্ট ডি নিরোলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT