ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন- এই শ্লোগানকে সামনে রেখে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিস সমিতি এক রোড শো’র আয়োজন করেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর শাহবাগে রোড শো’টি বারডেম কার পার্কিং থেকে টেনিস ক্লাবের গেট পর্যন্ত প্রদক্ষিণ করে।
রোড শোতে উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বারডেমের মহাপরিচালক অধ্যাপক ডা. এমকেআই কাইয়ুম চৌধুরী, বারডেমের দন্ত বিভাগের প্রধান, বিশিষ্ট সঙ্গীত শিল্পী অধ্যাপক অরুপ রতন চৌধুরী, বারডেম একাডেমির পরিচালক প্রফেসর ফারুক পাঠান, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সচিব মো. আবু তাহের খান, বাংলাদেশ ডায়াবেটিস সমিতির পরিচালক (জনসংযোগ) ফরিদ কবিরসহ অন্যরা।
এ ছাড়াও রোড শোতে চিকিৎসক, নার্স এবং শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। রোড শো’র প্রারম্ভে বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডায়াবেটিসের ঝুঁকি, ব্যবস্থাপনা করণীয় এবং সাধারণ জনগণের মধ্যে সচেতনতা তৈরির বিষয়ে সবার মনোযোগ আকর্ষণ করেন। এই আয়োজনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।








