স্বাস্থ্য

ডায়াবেটিস রোগীর সংখ্যায় বাংলাদেশ দশম স্থানে

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

ডায়াবেটিস রোগীর সংখ্যায় বাংলাদেশ দশম স্থানে

বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আসুন পরিবারকে ডায়াবেটিসমুক্ত’ রাখি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে বর্তমানে সারাবিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ৪২ কোটিরও বেশি। আর রোগীর সংখ্যা বিবেচনায় বাংলাদেশের অবস্থান দশম।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের জনগণের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে এবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে দেশব্যাপী ডায়াবেটিস সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ ছাড়াও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।

 

বিষয়:ডায়াবেটিস বিশ্ব ডায়াবেটিস দিবস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…