চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের সড়ক অবরোধ

ফজলুল হক মোড়ল ফজলুল হক মোড়ল
১:৫২ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি, গাজীপুর, জনপদ
A A
শ্রমিকরা সড়কে অবস্থান করে বিক্ষোভ করছে, যানবাহন চলাচল ব্যাহত. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুর মহানগরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে গতকালের মত আজ সোমবারও (১৮ নভেম্বর) সড়ক অবরোধ করে রেখেছেন। একই এলাকার ডরিন গার্মেন্টসের শ্রমিকরা তাদের কারখানা খোলার দাবিতে রাস্তা অবরোধ করে রেখেছে।

দুই কারখানার শ্রমিকদের হামলার আশংকায় আশপাশের আইরিশ, অকোটেক্স, তুরাগসহ প্রায় ৮-১০ টি কারখানা ছুটি ঘোষণা করেছে।

জানা যায়, অক্টোবর মাসের বেতনের দাবিতে বেক্সিমকো এবং কারখানার খোলার দাবিতে ডরিন এপারেলসের শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সোমবার সকাল ৯টা থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যাত্রীরা।

Banglabid

পুলিশ ও কারখানার শ্রমিকরা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করতে পারছে না। কিছুদিন বন্ধ থাকার পর আজ ডরিন কারখানাটি খোলার কথা থাকলেও না খোলার কারণে সড়ক অবরোধ করে রেখেছে।

সড়ক অবরোধের খবর পেয়ে শিল্প-পুলিশ থানা-পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু শ্রমিকেরা বেতন ছাড়া সড়ক ছাড়তে নারাজ। তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বকেয়া বেতন ও কারখানা খোলার দাবিতে শ্রমিকেরা সকাল ৯টা থেকে সড়ক অবরোধ শুরু করেন। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্মেন্টস শ্রমিকচন্দ্রা-নবীনগর সড়কসড়ক অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT