বাংলাদেশ

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হলেন তুহিন রেজা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হলেন তুহিন রেজা

সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে দুই বছরের জন্য মনোনীত হয়েছেন ফিনিক্স সিনার্জি লিমিটেডের চেয়ারম্যান এইচ. ই. তুহিন রেজা।

গত ২৭ অক্টোবর সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি জাস্টিস সিদ্দিকুর রহমান মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়। চিঠিতে তুহিন রেজাকে সংগঠনটির কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের জন্য স্বাগত জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, মানবাধিকার সুরক্ষা ও প্রতিষ্ঠার লক্ষ্যে আঞ্চলিক পর্যায়ে মানবাধিকার পরিস্থিতি নিয়ে গবেষণা, লেখালেখি, পরামর্শ এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। এসব কার্যক্রম আরও গতিশীল করতে তুহিন রেজার অভিজ্ঞতা, দক্ষতা ও সম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।

এতে আরও বলা হয়, মানবাধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণে সংগঠনের চলমান কার্যক্রম এগিয়ে নিতে নবনিযুক্ত কেন্দ্রীয় উপদেষ্টার সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

মনোনয়নসংক্রান্ত চিঠির অনুলিপি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, নেপালের উপদেষ্টা পরিষদের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানবিক সংগঠন হিসেবে কাজ করছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিষয়:তুহিন রেজা ফিনিক্স সিনার্জি লিমিটেড সার্ক মানবাধিকার ফাউন্ডেশন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…