চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীসহ নিহত ৩

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, জনপদ, যশোর
A A
ফেনীর মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আকরামুজ্জামান, যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় ট্রাকের ধাক্কায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

আজ রবিবার বিকেলে দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক চালককে আটক ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ। যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, যবপ্রবির পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রী ফারজানা আক্তার সুমি, যশোর সদরের কমলাপুর গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী জোহরা বেগম (৫০) এবং বাগডাঙ্গা গ্রামের আব্দুল হাকিমের ছেলে ভ্যানচালক মাসুম (৩৫)।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সোয়া চারটের দিকে বিএডিসির একটি ট্রাকের (যশোর-ট-১৩৯৪) সাথে চৌগাছামুখি যাত্রীবাহী ভ্যানের একই সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক মাসুম ও গৃহবধূ জোহরা বেগম ঘটনাস্থলেই প্রাণ হারান।

আহত অবস্থায় জোহরা বেগমের স্বামী আমজাদ হোসেন, যবিপ্রবির শিক্ষার্থী সুমি, মোতাসিন বিল্লাহকে স্থানীয়রা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমিকে মৃত ঘোষণা করেন।

নিহত জোহরার স্বামী আমজাদ হোসেন জানান, তারা যশোর থেকে ভ্যানে বাড়ি ফিরছিলে। চুড়ামনকাটি রেল লাইন পার হয়ে ইট ভাটার সামনে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক তাদের ভ্যানকে চাপা দেয়। এতে তার স্ত্রী, ভ্যানচালকসহ তিনজন মারা যান।

Reneta

সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পরপর প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্র্যাকটি ও তার চালককে আটক করেছে।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্র্যাকটি ও তার চালককে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিহত ৩সড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃষ্টি থেকে রক্ষা পেতে চায়ের দোকানে, সেখানেই বজ্রপাতে নিহত ২

আগস্ট ২, ২০২৬

জাতীয় সংসদ ভবনের সামনে জুলাই গ্রাফিতি কার্যক্রম

আগস্ট ২, ২০২৬

অন্তর্বর্তী সরকার ব্যবসায়ীদের বিপদে ফেলে রেখে গেছে: অভিযোগ

আগস্ট ২, ২০২৬

‘আই লাভ ইউ, রোজ কিয়ামতের দিনও আমি ওকে এটাই বলব’

আগস্ট ২, ২০২৬

দুবাইয়ে বেনজীর জামিনে মুক্ত, জানে না পুলিশ

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT