চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের নাটকে অভিনয় করে স্বপ্ন পূরণ রিমুর!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০৬ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
দর্শকদের সঙ্গে নাটকের অভিনেতা ও অভিনেত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

শতাধিক নাটক ও পরিচালকের নির্দেশনায় কাজ করলেও রিমু রোজা খন্দকারের ইচ্ছে ছিল নির্মাতা মোস্তফা কামাল রাজের পরিচালনায় অভিনয় করা। আগে দু-একবার সুযোগ এলেও শিডিউল জটিলতায় সম্ভব হয়নি। অবশেষে ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’ নাটকে সেই সুযোগ মিললো।

রাজের নাটকে অভিনয় করতে পারায় ‘স্বপ্ন পূরণ’ হয়েছে বলে নিজের ফেসবুকে দুটি ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন রিমু রোজা খনন্দকার।

লিখেছেন, কখনও না হওয়ার চেয়ে দেরি হওয়া ভালো। আরও লিখেছেন, এতদিন ব্যাটেবলে মিলছিল না। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো। এতোবছর পর কাজ করতে পেরে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইকে ধন্যবাদ। তার সিনেমাওয়ালা পুরো টিমকে জানাই ধন্যবাদ।

গেল বছরে অন্যতম দর্শক নন্দিত কাজ ছিল ‘অনন্যা’। শিডিউল না মেলায় সেখানে কাজ করতে পারেননি রিমু রোজা। তিনি বলেন, ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’ নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে আমাকে দিয়েছেন। আমাকে বিশ্বাস করেছেন বলে এতো ভাইটাল চরিত্র দিয়েছেন। নাটকটি রিলিজ হলে দর্শকরা যখন দেখবেন, বুঝবেন কেমন। রুনা খান আপুরা যে টাইপের গুরুত্বপূর্ণ চরিত্র করে রাজ ভাই আমাকে তেমন চরিত্র দিয়েছেন।

অনেক স্টার কাস্ট নিয়ে নির্মিত হয়েছে ‘কখনও মেঘ কখনও বৃষ্টি’ উল্লেখ করে রিমু রোজা বলেন, আগামীতে বিশেষদিনে হয়তো নাটকটি রিলিজ হবে। রাজ ভাই যেভাবে অভিনয় করতে বলেছেন, আমি সেভাবে করার চেষ্টা করেছি। আমার মনে হচ্ছে, কাজটি দর্শক পছন্দ করবে।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, শিল্পী সরকার অপু, শহিদুজ্জামান সেলিম, ইয়াশ রোহান, তটিনী। এই নাটকটি সিনেমাওয়ালার ইউটিউবে মুক্তি পাবে।

ট্যাগ: মুহাম্মদ মোস্তফা কামাল রাজরিমু রোজা খন্দকারলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চট্টগ্রামে পূজামণ্ডপে গান গাওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

পরবর্তী

টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ জন নিহত

পরবর্তী
টাঙ্গাইলে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুজন নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ২ জন নিহত

চাঁদপুরের পদ্মা-মেঘনায় মাছ ধরা, সূর্যোদয় সময়ের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরের পদ্মা-মেঘনায় ২২ দিন ইলিশসহ সব ধরণের মাছ ধরায় নিষেধাজ্ঞা

সর্বশেষ

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT