চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইতালির শিরোপা উঁচিয়ে ধরা আমাকে আজীবন তাড়িত করবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩০ অপরাহ্ণ ১২, জুলাই ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

২০২০ সালে ঘরের মাটিতে ইউরো ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। ইতালিকে হারিয়ে ৫৪ বছরের শিরোপাখরা ঘোচানোর প্রত্যাশা ছিল দলটির। ঘটে উল্টোটা, থ্রি লায়ন্সদের টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে নেয় ইতালি। আবারও ফাইনালে উঠে গতবারের ম্যাচের কথা মনে করেছেন ইংলিশ মিডফিল্ডার ডেকলান রাইস।

আর্সেনালে খেলা রাইস বলেছেন, ‘ঘরের মাটিতে ইতালিকে শিরোপা উঁচিয়ে ধরতে দেখা আমাকে আজীবন তাড়িয়ে বেড়াবে। এবার আমরা আরেকটি সুযোগ পেয়েছি, যেখানে ইতিহাস আমরা নিজেরাই লিখতে পারব। কিন্তু আবারও আমরা এমন একটি প্রতিপক্ষ পেয়েছি যাদের প্রতি সম্মান রাখতেই হচ্ছে।’

‘আশা করছি এবার আমরা আমাদের কাজটি করতে পারব। শুধুমাত্র আমাদের একে অপরের জন্য নয়, কোচের জন্যও এটা আমাদের করতে হবে। আমার মনে হয় সে এটির যোগ্য দাবিদার।’

চেলসির স্ট্রাইকার কোল পালমার বলেছেন, ‘গতরাতে বাসে, ড্রেসিংরুমে বা সর্বত্রই অন্যরকম আমেজ ছিল, সবাই নিজেদের উপভোগ করছে। কিন্তু অবশ্যই এটা অল্প সময়ের জন্য। এটা অনেক বড় একটি খেলা যা আমাদের জীবন পরিবর্তন করে দিতে পারে। এরজন্য আমরা, পরিবার, এমনকি সবাই খুব গর্বিত হবো। সুতরাং সেটা আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব।’

লন্ডনের ওয়েম্বলিতে হওয়া গত আসরের ফাইনালে ১২০ মিনিট খেলার পর ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে যাওয়া ম্যাচে জেডন সানচো, মার্কাস র‌্যাশফোর্ড ও বুকায়ো সাকার ভুলে ৩-২ গোলে হেরে যায় ইংল্যান্ড।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্সেনালইউরো-২০২৪ইতালিইংল্যান্ডচেলসিপালমাররাইস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে মাইন বসানোর নৌযান দেখলেই গুলির নির্দেশ ট্রাম্পের

এপ্রিল ২৩, ২০২৬

পিএসএলের বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

এপ্রিল ২৩, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

এপ্রিল ২৩, ২০২৬

ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খানের পদত্যাগ

এপ্রিল ২৩, ২০২৬

বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা নেই ইয়ামালের

এপ্রিল ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT