ফুটবল

বিদায়ী ম্যাচ দেখতে আসা সমর্থকদের বিয়ার কিনে দিলেন রয়েস

ক্রিকেট ম্যাচের সমর্থকদের উল্লাস ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদায়ী ম্যাচ দেখতে আসা সমর্থকদের বিয়ার কিনে দিলেন রয়েস, ক্রিকেট স্টেডিয়ামে উৎসবের পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জার্মানির বুন্দেসালিগা জায়ান্ট বরুসিয়া ডর্টমুন্ডের মাঝমাঠের অন্যতম ভরসা মার্কো রয়েস। ক্লাবে ১২ বছরের ইতি টানার সময় অদ্ভুত কাণ্ড করেছেন। সিগন্যাল ইদুনা পার্কে তার শেষ ম্যাচ দেখতে আসা ৮০ হাজার সমর্থককে বিয়ার কিনে দিয়েছেন। জার্মান সংবাদমাধ্যম রয়েসের বিদায় ঘিরে এমন তথ্য জানিয়েছে।

ডার্মস্ট্যাডের বিপক্ষে ৪-০ গোলের জয় নিয়ে শেষবেলা মধুর করে যেতে পেরেছেন এ মিডফিল্ডার। ৩৪ বর্ষী তারকা ক্লাবটির হয়ে ১২ বছরের ক্যারিয়ারে ৪২৭ ম্যাচ মাঠে নেমেছেন। গোল করেছেন ১৭০ টি এবং শিরোপা জিতেছেন চারটি।

খেলা শেষে এ তারকা জানিয়েছেন, ‘এটাই শেষবার আমি ঘরের মাঠে খেলছি এবং আমি চেয়েছিলাম ম্যাচটি উপভোগ করতে। সমর্থকেরা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছে তার জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ।’

‘আশা করেছিলাম তাদের জন্য কিছু করতে। ইয়োলো ওয়ালদের থেকে বিদায় জানাতে সঠিক পরিবেশ ছিল বলে অনুভব করেছিলাম। আমি অবশ্যই তাদের এখানে ভ্রমণ করব।’

ডর্টমুণ্ডের এখনও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ বাকি। অবশ্য তার আগেই ঘরের মাঠে বিদায় বলে দিলেন জার্মানকাপজয়ী এ তারকা।

বিষয়:চ্যাম্পিয়ন্স লিগ জার্মানি ডর্টমুণ্ড রয়েস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…