চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়লো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ১৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, অর্থনীতি
A A
জাতীয় রাজস্ব বোর্ডের অফিসের সাইনবোর্ড, ঢাকার পেশাগত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়কর রিটার্ন জমার সময় ৩০ নভেম্বর থেকে ১ মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর।

এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ. মু’মেন রোববার (১৭ নভেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩০ নভেম্বর। ব্যবসায়ী ও করদাতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বৃদ্ধি করা হয়েছে।

সৈয়দ এ. মু’মেন বলেন, আয়কর আইন ২০২৩ অনুযায়ী, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য কোম্পানি ব্যতীত সব শ্রেণির করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর। সময়সীমা বৃদ্ধির জন্য বিভিন্ন পেশার করদাতাদের পক্ষ থেকে এনবিআরকে অনুরোধ করা হয়েছে। করদাতাদের সুবিধার্থে কোম্পানি ব্যতীত সব করদাতার অনলাইনে ই-রিটার্ন ও অফলাইনে কাগজের রিটার্ন দাখিল উভয় ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আজ এনবিআর থেকে একটি আদেশ জারি করা হয়েছে।

Banglabid

এনবিআর সূত্রে জানা যায়, ইতোমধ্যে ৩ লাখ ৭৫ হাজার করদাতা অনলাইনে ই-রিটার্ন দাখিল করেছেন। এ বছর করদাতাদের রিটার্ন দাখিলের অভিজ্ঞতা ঝঞ্জাটমুক্ত হবে বলে এনবিআর প্রত্যাশা করে।

এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারা দেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা, সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মী এবং বহুজাতিক কোম্পানিতে কর্মরতদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

২০২৪-২৫ করবর্ষের রিটার্ন দাখিল ও কর পরিপালন সহজীকরণের লক্ষ্যে এনবিআর গত ৯ সেপ্টেম্বর থেকে অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম (ই-রিটার্ন) করদাতাদের জন্য উন্মুক্ত করে। এখন থেকে ওই সিস্টেম দিয়ে নির্ধারিত চার্জ দিয়ে অনলাইনে আয়কর পরিশোধ করতে পারবেন করদাতারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়কর রিটার্নরিটার্ন দাখিল
শেয়ারTweetPin

সর্বশেষ

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬

গাঙ্গুলি দম্পতিকে হত্যার হুমকি, তদন্তে কলকাতা পুলিশ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল–আসাদের মৃত্যুদণ্ড

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT