চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবাকে হারিয়ে ফুটবল থেকে অবসর নিলেন তেভেজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৪, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড কার্লোস তেভেজ সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। গত বছর করোনায় আক্রান্ত বাবার মৃত্যুশোক কাটিয়ে উঠতে না পারাতেই তিনি ফুটবল ছাড়ার সিদ্ধান্ত নিলেন।

আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস ৩৮ বর্ষী তেভেজের অবসরের বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে।

আর্জেন্টিনার হয়ে ৭৬টি ম্যাচ খেলেন তেভেজ, করেন ১৩টি গোল। ২০০১ সালে বোকা জুনিয়র্সের হয়ে পেশাদার ফুটবলার হিসেবে খেলা শুরু করেন। একই বছর আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলে সুযোগ পান। স্যার অ্যালেক্স ফার্গুসন কোচ থাকা অবস্থায় ২০০৭ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন। রেড ডেভিলদের হয়ে জিতেছেন দুইটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা।

Banglabid

অবসর প্রসঙ্গে গণমাধ্যমকে তেভেজ বলেন, ‘আমি অবসর নিয়েছি, এটা নিশ্চিত। আমাকে যুক্তরাষ্ট্রে খেলাসহ অনেক কিছুর প্রস্তাব দেয়া হয়েছিল। তবে যথেষ্ট হয়েছে। আমি নিজের সবটাই দিয়ে ফেলেছি।’

প্রয়াত বাবাকে নিজের এক নম্বর ভক্ত দাবি করে তাকে হারানোর বেদনায় কাতর সাবেক স্ট্রাইকার বলেন, ‘আমি খেলা বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমি আমার এক নম্বর ভক্তকে হারিয়েছি।’

২০২১ সালে শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে সর্বশেষ মাঠে নামেন এই আর্জেন্টাইন। নিজের শেষটা তখনই তিনি বুঝে ফেলেছিলেন, ‘গত বছর খেলা খুব কঠিন ছিল। আমি বুঝলাম বুড়ো হয়ে গিয়েছি।’

Reneta

চলতি বছরের শুরুতে তেভেজ তার ওজন বেড়ে যাওয়া নিয়ে নিজের অস্বস্তির কথা স্বীকার করে জানান, তিনি বোকা জুনিয়র্স ছেড়ে যাওয়ার পর অতি মাত্রায় খাওয়া-দাওয়া করছেন।

‘আমি যতো খুশি এমপানাডাস খাই এবং ফার্নেট এবং ওয়াইন পান করি। আমি নিজের একটু যত্ন নেই। কিন্তু এখন আমার ওজন তিন-চার কেজি বেশি আছে। আমি একটু দেরি করে উঠি। আমি ট্রেনিং এবং দৌড়ানোর ব্যাপারটা আর কল্পনাও করতে পারি না। আমি সকাল ৬টায় উঠে ট্রেনিং করতে যেতাম। আমি সবার আগে পৌঁছাতাম এবং সবার শেষে চলে যেতাম। কিন্তু এখন সেটা করার শক্তি আমার নেই।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসরআর্জেন্টিনাতেভেজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT