সারা দেশে ৯৮৮ ভাইস চেয়ারম্যানকে অপসারণ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের লোগো, যেখানে বাংলাদেশের মানচিত্র ও সরকারের নাম লেখা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
সারাদেশের উপজেলা পরিষদের ৯৮৮ জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ৪৯৪ জন পুরুষ এবং ৪৯৪ জন মহিলা ভাইস চেয়ারম্যান।
গতকাল সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩ঘ প্রয়োগ করে এসব ভাইস চেয়ারম্যান ও সব মহিলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা পরিষদের স্ব স্ব পদ থেকে অপসারণ করা হলো।
এর আগে, ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া মৃত্যুজনিত কারণে কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






