চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইয়ুব বাচ্চুর সৃষ্টি ছড়িয়ে দিতে নতুন উদ্যোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৬ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

আইয়ুব বাচ্চুর ৫ম প্রয়াণ দিবস বুধবার (১৮ অক্টোবর)। ২০১৮ সালের এই দিনে অনন্তের পথে পাড়ি দেন এই কিংবদন্তী শিল্পী ও গিটারিস্ট। তবে গত পাঁচ বছরে এই রকস্টারের গান নিয়ে শ্রোতা-ভক্তদের আগ্রহ একটুও ভাটা পড়েনি! বরং দিনকে দিন বেড়েই চলেছে!

প্রয়াণ দিবসকে সামনে রেখে মঙ্গলবার (১৭ অক্টোবর) আইয়ুব বাচ্চুর স্মৃতি সংরক্ষণ, গাওয়া গানগুলো তরুণ প্রজন্মের সামনে নতুনভাবে উপস্থাপন এবং রক লিজেন্ডকে নিয়ে বিভিন্ন ইভেন্ট আয়োজনে এবি কিচেন ও এশিয়াটিক ইএক্সপির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

এশিয়াটিক ইএক্সপির কার্যালয়ে এবি কিচেনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রধান নির্বাহী পরিচালক ফেরদৌস আইয়ুব চন্দনা। ইএক্সপির পক্ষে স্বাক্ষর করেন এশিয়াটিক থ্রিসিক্সটির গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক ইরেশ যাকের। এ সময় আরও উপস্থিত ছিলেন এশিয়াটিক থ্রিসিক্সটির কো-চেয়ারপার্সন সারা যাকের।

এই চুক্তির আওতায় এশিয়াটিক ইএক্সপি, প্রয়াত কিংবদন্তি শিল্পী এবং সংগীত পরিচালক আইয়ুব বাচ্চু’র সৃষ্টি করা গানগুলোর নতুন আঙ্গিকে প্রচার এবং প্রসারের অনুমোদন পেয়েছে। নতুন শিল্পী দিয়ে নতুন ভাবে গানগুলো তৈরি করা এবং আইয়ুব বাচ্চু’র সৃষ্টি করা গানগুলোর মাধ্যমে নতুন নতুন যন্ত্রশিল্পী খুঁজে বের করতে কাজ করবে এশিয়াটিক ইএক্সপি।

এছাড়া আইয়ুব বাচ্চু’র স্মরণে কনসার্ট আয়োজন করা, এবি কিচেনের জন্য আর্থিক সুযোগ সৃষ্টি করা এবং আইয়ুব বাচ্চু’র ব্যবহৃত গিটার এবং অন্যান্য সামগ্রী দিয়ে জাদুঘর তৈরি এই সমঝোতা চুক্তির অন্তর্ভুক্ত। এ চুক্তির ফলে আইয়ুব বাচ্চু’র সৃষ্ট গান অথবা এল আর বি’র কোন গান প্রচার অথবা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য এশিয়াটিক ইএক্সপি এবং এবি কিচেনের অনুমোদন নিতে হবে।

এ বিষয়ে ফেরদৌস আইয়ুব চন্দনা বলেন, “আমরা এরইমধ্যে একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি এবং আজ আমরা একটি সমঝোতায় এসেছি। এর ফলে বাচ্চুর কাজগুলাকে নিয়ে সামনে আরো সুন্দর কিছু কাজ আসবে। আশা করি, এশিয়াটিক ইএক্সপির সাথে যৌথভাবে আমরা সামনে আরো বড় কিছু কাজ করবো।”

Reneta

এ বিষয়ে ইরেশ যাকের বলেন,“আইয়ুব বাচ্চু আমাদের কাছে একজন কিংবদন্তী। উনার রেখে যাওয়া সৃষ্টিকে আমরা চেষ্টা করবো এগিয়ে নিয়ে যেতে, যেন আমাদের পরবর্তী প্রজন্ম তাকে জানতে পারে এবং তার সৃষ্টিগুলোর চর্চা করে।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইয়ুব বাচ্চুগানপ্রয়াণ দিবসলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান ১৪তম

জুলাই ৩, ২০২৬

বিশ্বকাপ ফুটবল এবং আমরা

জুলাই ৩, ২০২৬

৯২ বছরে প্রথম নকআউটে জয়ের দেখা পেয়ে সেরা ষোলোতে সুইজারল্যান্ড

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেড়েছে মুরগি, আলু, বেগুন ও কাঁচা মরিচের দাম

জুলাই ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্কুল ফিডিং কার্যক্রমে পচা ডিম শনাক্ত: দ্রুত ব্যবস্থার নির্দেশ

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT