চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোথায় হারালেন শাহরুখের নায়িকা গায়ত্রী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
দুটি নারী মুখোমুখি, একজন অন্যজনের মুখে স্পঞ্জ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৪ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত আশুতোষ গোয়ারিকরের পরিচালিত ছবি ‘স্বদেশ’। যেখানে নিজের সুপারস্টার ইমেজ ঝেড়ে ফেলে ‘যেন পাশের বাড়ি ছেলে’, এমন একটা চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ। ছবিটি ফিল্ম সমালোচকদের কাছে প্রশংসাও পেয়েছিল। আর সেই ‘স্বদেশ’-এ শাহরুখের নায়িকা হয়েছিলেন সেসময়ের নবাগতা অভিনেত্রী গায়ত্রী যোশী।

মডেলিং দুনিয়া থেকে এসে ‘স্বদেশ’এর হাত ধরেই প্রথম অভিনয় দুনিয়ায় পা রেখেছিলেন গায়ত্রী। পারমিতার চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছিল। তবে সেই প্রথম, সেই শেষ। স্বদেশের পর আর কোন ছবিতে অভিনয় করেননি গায়ত্রী।

মডেল হিসাবে বেশ কয়েক বছরের সাফল্যের পরে ‘স্বদেশ’ দিয়েই গায়ত্রী বলিউডে আত্মপ্রকাশ করেন। ছবিটি বক্স অফিসে সফল না হলেও প্রশংসিত হয়েছিল গায়েত্রীর অভিনয়। আর যেহেতু শাহরুখ খানের নায়িকা হয়ে তিনি বলিউডে পা রেখেছিলেন, তাই তার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির দরজা একপ্রকার খোলা ছিল। কিন্তু গায়ত্রী সেটা করেননি। ছবিটি মুক্তির মাত্র কয়েক সপ্তাহ পরে ব্যবসায়ী বিকাশ ওবেরয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন গায়ত্রী। বিয়ের পর নিজের অভিনয় ক্যারিয়ারকে বিদায়ও জানান তিনি। আর তাই ‘স্বদেশ’ই ছিল তার একমাত্র ছবি।

গায়ত্রী যোশীর স্বামী বিকাশ ওবেরয় একজন ব্যবসায়ী। যিনি কিনা ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রিয়েলটি ফার্ম ওবেরয় কনস্ট্রাকশনের নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন। গ্রোহে-হুরুনের দাবি বিকাশ ওবেরয় ভারতের অন্যতম ধনী ব্যক্তি।

এদিকে আবার ফোর্বসের তথ্য অনুযায়ী, তার মোট সম্পদের পরিমাণ ৬০০ কোটি ডলার (৫০ হাজার কোটি)। তিনি মুম্বাইয়ের শহরতলিতে একটা ওয়েস্টিন হোটেলের মালিক এবং তিনি শহরের প্রথম রিটজ-কার্লটন হোটেল এবং বাসস্থান তৈরি করছেন। ফোর্বস স্পষ্ট করে দিয়েছে যে, বিকাশ ওবেরয়ের এই হোটেল চেইনের পিছনে তার পরিবারের কোন যোগ নেই।

এই ব্যবসায়ী বিকাশ ওবেরয়কে বিয়ের পর গায়ত্রী যোশী বিনোদন দুনিয়া থেকে সরে যান। বর্তমানে মুম্বাইতেই থাকেন এই দম্পতি। তাদের দুই ছেলেও রয়েছে। তবে অভিনয় না করলেও গায়ত্রী তার মডেলিং ও অভিনয় দুনিয়ার অনেকের সঙ্গেই এখনও বন্ধুত্ব বজায় রেখেছেন।

Reneta

সূত্র- হিন্দুস্থান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশুতোষ গোয়ারিকরগায়েত্রী যোশীশাহরুখ খানস্বদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিল্টার আছে মানেই কি পানি জীবাণুমুক্ত?

আগস্ট ১, ২০২৬

টানা পঞ্চমবার সাফের সভাপতি সালাউদ্দিন

আগস্ট ১, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে আলোচনা

আগস্ট ১, ২০২৬

‘শহীদ আজমল ও শহীদ টুটুলের লড়াইটা ছিল ভিন্ন ধারার’

আগস্ট ১, ২০২৬

র‍্যাবের টিএফআই সেল পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারকরা

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT