চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংস্কার খুব বড় স্বপ্ন, নির্বাচনে যেতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৭ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
দেবপ্রিয় ভট্টাচার্য বক্তৃতা দিচ্ছেন, রাজনৈতিক বক্তৃতা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, ‘সংস্কার খুব বড় স্বপ্ন, নির্বাচনে যেতে হবে। কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে।’

শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ঐক্য কোন পথে’ শীর্ষক জাতীয় সংলাপে অংশ নিয়ে দেশের খ্যাতনামা এ অর্থনীতিবিদ এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, ‘সর্বোত্তম পেতে গিয়ে আমি যেন উত্তমকে হারিয়ে না ফেলি। আমি সর্বোচ্চ অবস্থায় যেতে চাই, কিন্তু এ মুহূর্তের সমস্যাগুলোকে মনোযোগে যদি না নিই তাহলে ওই অবস্থায় পৌঁছাতে পারব না।’

তিনি বলেন, ‘সংস্কার খুব বড় স্বপ্ন, নির্বাচনে যেতে হবে। কিন্তু তার আগে মানুষকে স্বস্তি দিতে হবে; সংস্কারমুখী মানুষকে বিপথে নিয়ে যাবেন না। তার চাকরির ব্যবস্থা না করে যাবেন না।’

‘ঐক্য, সংস্কার ও নির্বাচন’ নিয়ে দুই দিনব্যাপী এ সংলাপের শুক্রবার ছিল প্রথম দিন। সংলাপের আয়োজক ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সকালে ভার্চুয়ালি এ সংলাপের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সংলাপে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে একটি গণতান্ত্রিক বন্দোবস্ত। এটা বাংলাদেশে স্পষ্ট করে উচ্চারণ করা দরকার।’

Reneta

আলোচনার শুরুতে বিগত আন্দোলনে শহীদ, আহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আরও উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সচিব পদমর্যাদার কূটনীতিক মুশফিক ফজল আনসারী প্রমুখ। সঞ্চালনা করেন রাজনৈতিক বিশ্লেষক ডা. জাহেদ উর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্য কোন পথেদেবপ্রিয় ভট্টাচার্য
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT