অন্তর্বর্তী সরকারকে ‘নিরাপদ প্রস্থান’ বা এক্সিট পলিসি নিয়ে ভাবতে বলেছেন অর্থনীতি বিশ্লেষক দেবপ্রিয় ভট্টাচার্য। এই সরকারের কাজের বৈধতা রাজনৈতিক সরকার দেবে কিনা সেই প্রশ্নও তুলেছেন এই অর্থনীতিবিদ। রাজনৈতিক গবেষণাপত্র উন্মোচন অনুষ্ঠানে অতিথিরা দীর্ঘ সময় ধরে অরাজনৈতিক সরকারের নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনায় বলেন, এই সরকার নিরপেক্ষ নয়। ফলে তাদের দীর্ঘ সময় থাকা উচিত নয়।






