পাঁচ বছরের চুক্তিতে সদ্য রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কাইলিয়ান এমবাপে। আনুষ্ঠানিক পরিচয় পর্বে প্রথমবার বার্নাব্যুতে কথা বললেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেই পর্বে রোনালদোকে বন্ধু বলে সম্বোধন করেছেন ২৫ বর্ষী এ তারকা।
পরিচয় পর্ব শেষে এমবাপে রোনালদোকে অনুকরণ করে শুরু করেন এভাবে, ‘উন, দস ত্রেস, হালা মাদ্রিদ, ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি একটি সম্মতি ছিল। সে এমন একজন বন্ধু যে ক্লাবের হয়ে ইতিহাস তৈরি করেছে। খেলার সময় সে সবসময় আমাকে পরামর্শ দিয়েছেন এবং সামর্থ্য অনুযায়ী নিজের প্যাশনের সাথে যুক্ত থাকতে বলেছেন।’
‘আমি এখনও রিয়াল মাদ্রিদের কেউ না। এখনও একটি ম্যাচও খেলিনি। কিছু না করেই এত সংবর্ধনা সত্যিই অসধারণ। ভক্তদের ধন্যবাদ। আমি কি করতে পারি সেটা মাঠে দেখাব। শিরোপা জেতার জন্য অন্য কোথাও এত উপযুক্ত নয়। দলের সাথে খাপ খাওয়ানো এখন প্রধান বিষয়।’
রিয়ালে এসে এমবাপে নয় নাম্বার জার্সি পরবেন যা একসময় রোনালদো পরতো। প্যারিস সেইন্ট জার্মেইনের তারকা লা-লিগায় মাঠে নামবেন ১৮ আগস্ট ম্যালোর্কার বিপক্ষে।








