চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিলানের বিপক্ষে ঘরে রিয়াল, ম্যানসিটি নামছে পর্তুগালে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৫ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল ও ম্যানসিটি ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে চতুর্থ রাউন্ডের খেলা গড়াচ্ছে রাতে। ইউরোপসেরার লড়াইয়ে ঘরের মাঠে এসি মিলানকে আতিথ্য দেবে রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে পর্তুগালের ক্লাব স্পোর্টিং সিপি’র আতিথ্য নেবে ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠ অ্যানফিল্ডে বেয়ার লেভারকুসেনের মুখোমুখি হবে লিভারপুল।

তিন রাউন্ড শেষে সবকটি ম্যাচ জিতেছে কেবল দুটি দল, অ্যাস্টন ভিলা ও লিভারপুল। গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে ভিলা। অ্যাস্টন ভিলা চতুর্থ ম্যাচে মুখোমুখি হবে বেলজিয়ামের ক্লাব ব্রুগের বিপক্ষে। বুধবার রাত ১১টা ৪৫ মিনিটে বেলজিয়ামে গড়াবে ম্যাচটি।

দুইয়ে থাকা লিভারপুল ছন্দেই আছে। প্রিমিয়ার লিগেও শীর্ষস্থান দখল করে নিয়েছে দলটি। বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন তিন ম্যাচে দুটিতে জিতেছে আর ড্র করেছে একটিতে।

Banglabid

তিনে থাকা সিটি প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে হেরেছে। পর্তুগালের ক্লাবটির বিপক্ষে জয়ে ফিরতে চায় তারা। দলের অন্যতম তারকা আর্লিং হালান্ড চোট থেকে ফিরেছেন, জানিয়েছেন কোচ পেপ গার্দিওলা। বলেছেন, স্পোর্টিং সিপির বিপক্ষে খেলতে প্রস্তুত হালান্ড।

চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলে ১২তে আছে রিয়াল মাদ্রিদ। দুটি জয়ের পাশাপাশি হেরেছে একটিতে। তাদের প্রতিপক্ষ এসি মিলান অবশ্য সুবিধাজনক স্থানে নেই, ২৫ নম্বরে আছে। তিন ম্যাচে এক জয়ের বিপরীতে হেরেছে একটিতে। রিয়ালকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় ইতালির ক্লাবটি। মিলান কোচ পাউলো ফন্সেকা বলেছেন, রিয়ালকে হারিয়ে গোটা বিশ্বকে নিজেদের মান দেখিয়ে দিতে চান।

চতুর্থ রাউন্ডের লড়াইয়ে রাতে আরও মুখোমুখি হবে বোলোগনা-মোনাকো, বরুশিয়া ডর্টমুন্ড-স্ট্রুম গ্রাজ, সেলটিক-লেইপজিগ ও লিল-জুভেন্টাস। সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত দুটায় গড়াবে। তার আগে রাত ১১টা ৪৫ মিনিটে ভিন্ন ম্যাচে খেলবে পিএসভি-জিরোনা ও স্লোভান ব্রাতিস্লাভা-ডায়নামো জাগরেব।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসি মিলানচ্যাম্পিয়ন্স লিগম্যানসিটিরিয়াললিড স্পোর্টসলিভারপুললেভারকুসেন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

পরবর্তী

ঢাকা মেট্রোকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারাল খুলনা

পরবর্তী
ক্রিকেটার ব্যাটিং করে প্রতিপক্ষের বল মোকাবেলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেট্রোকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারাল খুলনা

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি মোটরসাইকেল, ঘটনাস্থলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে ট্রাকচাপায় দুই বন্ধু নিহত 

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

দুশ্চিন্তা ও বিপদের সময়ে কুরআনের এক মহান দোয়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চার দেশের বাংলাদেশি প্রবাসীদের সতর্ক করলো দূতাবাস

আগস্ট ১৮, ২০২৬

‘একটু ধৈর্য ধরুন, বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান আবার ভারতের অংশ হবে’

আগস্ট ১৮, ২০২৬

নতুন যে নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

আগস্ট ১৮, ২০২৬

নৃত্যে জীবনের অন্তহীন খোঁজ, শুক্রবার মঞ্চে ‘অন্বেষণ’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT