চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেফারি বিতর্কে ফিফায় অভিযোগ দেবে রিয়াল মাদ্রিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২০ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান রেফারির সঙ্গে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ জাবি

রেফারির সাথে রিয়াল মাদ্রিদের দ্বন্দ্ব যেন লেগেই আছে। কোপা দেল রে’র ফাইনাল থেকে শুরু করে গত মৌসুমে বেশ কয়েকবার রেফারির বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্প্যানিশ জায়ান্টরা। এবার জানাল, একটি প্রতিবেদন তৈরি করবে তারা, যেখানে লা লিগার রেফারির বিরুদ্ধে অভিযোগ থাকবে, এবং ফিফার বরাবর সেটি পাঠাবে তারা।

শনিবার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ গোল জয় পায় রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে মাদ্রিদের ডিন হুইসেন একটি লাল কার্ড দেখেন। সেটি নিয়েই আপত্তি লস ব্লাঙ্কোসদের। রিয়াল কোচ জাবি আলোনসোর দাবি, সেটি হলুদ কার্ড হতে পারত।

লস ব্লাঙ্কোস ডিফেন্ডার হুইসেন ম্যাচের ৩২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সোসিয়েদাদের মিকেল ওয়ার্জেবাল যখন আক্রমণে যান তখন পেছন থেকে তার কাঁধ ধরে টান দেন হুইসেন। হুইসেনের টানে মাটিতে পড়ে যান তিনি। রেফারি সরাসরি হুইসেনকে লাল কার্ড দেখান। সঙ্গে সঙ্গে মাঠেই ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখান রিয়াল কোচ, ফলে তিনিও হলুদ কার্ড দেখেছেন।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আলোনসো বলেছেন, ‘আমার স্পষ্ট মনে হয়, এটি একটি হলুদ কার্ড ছিল। মিলিতাও কাছে ছিল এবং বল ওয়ার্জেবালের নিয়ন্ত্রণে ছিল না। রিপ্লে দেখেও আমি একই কথা বলেছি। আমি জিজ্ঞাসা করেছিলাম, রেফারি আমাকে তার ব্যাখ্যা দিয়েছিলেন, তা মেনে নিতে পারিনি। আমি এ বিষয়টি এখানেই ছেড়ে দিলাম। যখন স্পষ্ট ত্রুটি থাকে, আমি ভিএআর-এ হস্তক্ষেপ করার পক্ষে থাকি। কিন্তু যখন ভুল থাকে না, তখন আমি বুঝতে পারি যে এটিতে জড়িত হওয়া উচিত নয়। আমি রেফারিকে বারবার আলোচনার বিষয় করতে চাই না। এখন এগিয়ে যাওয়ার সময়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফারিয়াল মাদ্রিদরিয়াল সোসিয়াদাদরেফারিলা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৫ আগস্ট ঘিরে রাজধানীতে ডিএমপির বিশেষ নিরাপত্তা

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সংঘর্ষে উত্তপ্ত বিভিন্ন ক্যাম্পাস, আহত অর্ধশতাধিক

আগস্ট ৪, ২০২৬

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT